Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
U19.jpg

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে বিশ্ব খেতাব জিতে নিল ভারত। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে আয়ুষ, অভিজ্ঞান ও বৈভবদের মত তরুণ ক্রিকেটাররা ইংল্যান্ডকে দাঁড়াতে দিলেন না। ভারতের ঐতিহাসিক জয় ১০০ রানে। খেলার শুরু থেকেই আয়ুষ মাত্রে ও বৈভব সূর্যবংশীরা দাপটের সঙ্গে খেলতে থাকেন। ইংল্যান্ডের বোলারদের সেইভাবে পাত্তাই দেন নি। ভারতের বিধ্বংসী বৈভব সূর্যবংশীর ব্যাটে রানের ফুলঝুরি। ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটে ৪১১ রান শোভা পায়। জবাবে ইংল্যান্ডর ইনিংস শেষ হল ৩১১ রানে।

ভারতের বৈভব সূর্যবংশীর ব্যাটে আগুন ঝরতে থাকে। বৈভব মাত্র ৮০ বলে ১৭৫ রান করেন। তার মধ্যে রয়েছে ১৫টি চার ও ১৫টি ছক্কা। বৈভব যে ইতিহাস গড়লেন। বৈভবের আগ্রাসী ভূমিকা দেখে সবাই অবাক হয়ে গেছেন। বৈভবের পাশে অধিনায়ক আয়ুষ মাত্রে ৫৩ রানে আউট হন। বেদান্ত ত্রিবেদী ৩২ রানে প্যাভিলিয়নে ফেরত যান। ৩১ বলে অভিজ্ঞান ৪০ রান করেন। আর বিহান মালহোত্রার ব্যাট থেকে এসেছে ৩০ রান। তার জবাবে ইংল্যান্ড দল খেলতে নামে। জিততে গেলে ৪১২ রান করতে হবে সেই লক্ষ্যে ব্যর্থ হয় ইংল্যান্ড।

যোসেফ মুরেশ ১৭ রানে আউট হয়ে যান। তবে বেন ডকিন্স ৬৬ রান করে ইংল্যান্ডের স্কোরবোর্ডকে কিছুটা ভদ্রস্থ করলেও শেষ পর্যন্ত আসল লক্ষ্যে পৌঁছতে পারেননি। ৩১১ রানে ইংল্যান্ডের শেষ হতেই জয়ের আনন্দে মেতে ওঠেন ভারতের সফল ক্রিকেটাররা।

এই নিয়ে ভারত ছ’বার বিশ্ব-চ্যাম্পিয়ন হল। খেলা শেষ হতেই জাতীয় পতাকা নিয়ে বিশ্বজয়ী তরুণ ক্রিকেটাররা সারামাঠ ছুটতে থাকেন। ভারতের এই দুরন্ত জয় ইতিহাস হয়ে রইল।

Post Views: 89

Continue Reading

Previous: ইডেনে টি২০ বিশ্বকাপের জন্য সিএবির ব্যবস্থাপনায় সন্তুষ্ট নগরপাল
Next: ভারতের পণ্যে ১৮% মার্কিন শুল্ক: লক্ষ্য ৫০০ বিলিয়ন ডলার বাণিজ্য

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.