Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক মজবুত করার লক্ষ্যে মোদী ও দুবাইয়ের যুবরাজের বৈঠক

ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সম্পর্ক মজবুত করার লক্ষ্যে মোদী ও দুবাইয়ের যুবরাজের বৈঠক

Online Desk এপ্রিল 11, 2025
20250411_115412.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম। এই বৈঠকের পর ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতৌম-এর সঙ্গে দেখা করে আনন্দিত। ভারত-সংযুক্ত আরব আমিরশাহির সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে দুবাই প্রধান ভূমিকা পালন করেছে। এই বিশেষ সফর আমাদের সুগভীর বন্ধুত্ব আরও মজবুত করার পাশাপাশি ভবিষ্যতে আরও সুনিবিড় সহযোগিতার পথ প্রশস্ত করবে।’

উল্লেখ্য, প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান। মঙ্গলবার ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানো হয়।বিমানবন্দরে তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হয়। দুবাইয়ের যুবরাজকে স্বাগত জানান ভারতের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। সফরের প্রথম দিনেই ৮ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন যুবরাজ হামদান।

Post Views: 100

Continue Reading

Previous: শেখ হাসিনা, মেয়ে পুতুল-সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Next: বৃষ্টি শেষে সস্তি নেই বিহারে, বজ্রপাতে মৃত ১৯ , শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষাবাদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.