Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: স্কুলে শিক্ষক বদলির গোটা ব্যবস্থাটাকেই ঢেলে সাজানোর ভাবনায় রয়েছে রাজ্য সরকার। এতদিন যে প্রক্রিয়ায় বদলি হত, তাতে বড় রদবদল আনার প্রস্তুতি চলছে বিকাশ ভবনে। লক্ষ্য একটাই, গ্রামের স্কুলে শিক্ষকের অভাব আর শহরের স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক থাকার যে ফারাক, সেটা মেটানো।

নতুন ভাবনা অনুযায়ী, বদলির শেষ ছাড়পত্র আর স্কুল সার্ভিস কমিশনের হাতে থাকবে না। সেই ক্ষমতা সরাসরি নিজেদের কাছে রেখে দিতে চাইছে শিক্ষা দফতর। দফতরের আধিকারিকদের মতে, এতে বদলির ক্ষেত্রে স্কুলগুলির বাস্তব চাহিদাকে বেশি গুরুত্ব দেওয়া যাবে।

কী কী পাল্টে যেতে পারে?

১. পুরনো তিনটি বদলি বিধি – ২০১২, ২০১৫ এবং ২০১৮ সালের নিয়মে বড় পরিবর্তন আসতে পারে।
২. উৎসশ্রী পোর্টালের কাঠামোও নতুন করে সাজানো হবে।
৩. কোন স্কুলে প্রয়োজনের বেশি শিক্ষক রয়েছেন, আর কোন স্কুল চলছে মাত্র একজন শিক্ষককে দিয়ে, সেই হিসেবকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।
৪. এতদিন শিক্ষকরা বদলির জন্য তিনটি স্কুলের নাম দিতে পারতেন। নতুন ব্যবস্থায় এই সুবিধা আর নাও থাকতে পারে।
৫. একবার বদলি হওয়ার পর কতদিন আবার আবেদন করা যাবে না, অর্থাৎ লক-ইন পিরিয়ড কত হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এই সব বিষয়ে আইনি দিক খতিয়ে দেখছে রাজ্য। সব ঠিকঠাক থাকলে এই বছরই নতুন বদলি নীতি সামনে আনতে পারে শুভেন্দু অধিকারীর সরকার।

উৎসশ্রী নিয়ে যা হয়েছিল

প্রসঙ্গত, উৎসশ্রী পোর্টাল বহুদিন বন্ধ থাকার পর কয়েক মাস আগে ফের চালু করা হয়েছিল। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিশেষ কারণে এই পোর্টালে আবেদন নেওয়া বন্ধ ছিল। পরে স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগের কাজ চলায় আরও কিছুদিন পোর্টাল বন্ধ রাখা হয়।

তখন সরকারের তরফে জানানো হয়েছিল, পুরনো নিয়ম মেনেই সব ধরনের বদলির জন্য অনলাইনে আবেদন করা যাবে। এবার সেই পুরনো নিয়মকেই বদলে ফেলে পোর্টালকে নতুন রূপে আনার পরিকল্পনা করছে সরকার। শিক্ষক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের স্কুলগুলির ছবিটাই অনেকটা পাল্টে যাবে।

Continue Reading

Previous: গল্প : দেবদাস কুণ্ডু
Next: ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.