Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ছটপুজোর ঘাটে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরের লিঙ্ক পার্ক এলাকায়। ৫০০ টাকা চাঁদা দাবি করা হলেও এক ব্যক্তি ৩০০ টাকা দিতে রাজি হওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ, সেই বচসা থেকেই মারধর এবং পরে একটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছটপুজোর ঘাটের জন্য কুপন বিলি করে চাঁদা সংগ্রহ করছিলেন কমিটির সদস্য দীনেশ বারনওয়াল, মুকেশ সিং, সুরজ বারনওয়াল-সহ অন্যান্যরা। অভিযোগ, প্রতিটি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। সেই সময় মনীশ মোদী নামে এক ব্যক্তি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা দিতে চান। এই নিয়েই কমিটির সদস্যদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়।

অভিযোগ, কমিটির সদস্যরা মনীশ মোদী ও তাঁর তিন ভাইকে মারধর করেন। এমনকী পরিবারের মহিলারাও এই ঘটনায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। অন্যদিকে, এই ঘটনার পর ক্ষুব্ধ লোকজন একটি দোকানে ঢুকে ভাঙচুর চালায়।

গোলমালের সময় কমিটির সদস্য সুরজ বারনওয়াল মাথায় আঘাত পান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আশীষ কুমার মোদী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

Continue Reading

Previous: শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে
Next: বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

সম্পর্কিত গল্প

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.