Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝড় শিলাবৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে বিমান, অল্পের জন্য রক্ষা পেল তৃণমূলের প্রতিনিধি দল

ঝড় শিলাবৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে বিমান, অল্পের জন্য রক্ষা পেল তৃণমূলের প্রতিনিধি দল

Online Desk মে 22, 2025
20250522_145621.jpg

ওঙ্কার ডেস্ক: বিধ্বস্ত জম্মুকাশ্মীরের পরিস্থতি সরেজমিনে খতিয়ে দেখতে দিল্লি থেকে শ্রীনগর রওনা দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। কিন্তু সেই যাত্রাপথে মাঝ আকাশে ঝড় ও শিলাবৃষ্টির জেরে দুর্ঘটনার কবলে পড়ে ইন্ডিগোর বিমানটি। শিলা বৃষ্টির ফলে বিমানের সামনের দিকের অংশ ভেঙে যায়। বড় ধরণের দুর্ঘটনার আগেই বিমানটিকে সফল ভাবে অবতরণ করতে সক্ষম হন চালক।

বিপদে পড়া বিমানটিতে তৃণমূলের পাঁচ নেতা ছিলেন — মমতাবালা ঠাকুর, নাদিমুল হক, মানস ভুঁইয়া, ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ। এদিন সাগরিকা ঘোষ বলেন, ‘আমরা যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলাম। ভাবতেই পারিনি বেঁচে ফিরব। এমন অভিজ্ঞতা জীবনে কখনও হয়নি।’ উল্লেখ্য, পহেলগাঁও হামলা এবং তার পরবর্তী সময়ে পাকিস্তানের আঘাতে জম্মুকাশ্মীরের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তৃণমূলের প্রতিনিধিদলটি সেখানে গিয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২১ থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ ও রাজৌরি ঘুরে দেখবে তৃণমূলের এই পাঁচ সদস্যের দল। ইতিমধ্যে বুধবার সন্ধ্যায় জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার সঙ্গে বৈঠক করেছে দলটি। কাশ্মীরের মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য ওমর আব্দুল্লা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। এই দলটি জম্মুকাশ্মীরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Post Views: 237

Continue Reading

Previous: ‘২২ এপ্রিলের প্রতিশোধ ২২ মিনিটে, আমার শিরায় ফুটছে সিঁদুর’: প্রধানমন্ত্রী মোদী
Next: সৃজিত মুখার্জির গোপন তথ্য ফাঁস করলেন স্বস্তিকা, বললেন ‘ওঁর অসুস্থ হওয়াই স্বাভাবিক’

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.