Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বসিরহাট তৃণমূল কর্মী তথা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার চার , দুষ্কৃতীদের আদালতে পেশ করল পুলিশ ।

বসিরহাট তৃণমূল কর্মী তথা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার চার , দুষ্কৃতীদের আদালতে পেশ করল পুলিশ ।

Online Desk জুন 17, 2025
SHOOTOUT-UPDATE.png

নিজস্ব সংবাদদাতা , উত্তর ২৪ পরগনা : বসিরহাটের গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় তৃণমূল কর্মী তথা ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগে চার জনকে গ্রেফতার করল বসিরহাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আজ ভোরবেলা ঘোনা এলাকা থেকে ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । ধৃতদের নাম বাকি বুল বৈদ্য,রবিউল সরদার,সাবির আলী গাজী, ফিরোজ গাজী।ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করলে বসিরহাট থানার পুলিশের পক্ষ থেকে।
বছর ২৫ এর আনার মোল্লা রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল বন্ধুদের সঙ্গে। জানা যাচ্ছে সেই সময় ১০ থেকে ১৫ জনের একটি দুষ্কৃতি দল হাতে ধারালো অস্ত্র ও মেশিনপত্র নিয়ে হামলা চালায় ওই যুবকের উপর।
প্রতাক্ষ্যনদর্শীরা জানায় হঠাৎই মোটরবাইকে একদল দুষ্কৃতি এসে কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, এমনকি মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আনার মোল্লাকে । তারপরই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায় মানুষজন ছুটে পালিয়ে চলে যায়। গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়।
মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তসি বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসেবে পরিচিতি, বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তার দেখা গিয়েছে এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজীর।
প্রত্যক্ষদর্শীরা এও বলেন সপ্তাহ দুয়েক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই গন্ডগোলের যেরে খুন না এর পেছনে অন্য কোন কারণ আছে? পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে মৃত আনারের সঙ্গে এলাকারই এক জনের সঙ্গে ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে,এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যৃ ছড়িয়েছে ঘোনা গ্রামে।

Post Views: 228

Continue Reading

Previous: শুভেন্দু গড় এগরার খালিনা সমবায় নির্বাচনে জিতলো তৃনমূল
Next: বিজেপি প্রার্থী আশীষ ঘোষের হয়ে শুভেন্দু অধিকারীর ভোট প্রচার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.