নিজস্ব সংবাদদাতা , কোচবিহার : কোচবিহার গুলি কান্ডে গ্রেফতার বিজেপি বিধায়ক এর ছেলে। উল্লেখ্য কোচবিহার ২ নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ ও চকচকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি রাজু দে কে লক্ষ করে চলে গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।স্থানীয় সূত্রে খবর বাড়ির কাছেই বিজেপি দুস্কৃতিদের গুলিতে গুরুতর আহত হন ওই ব্যাক্তি। একটি গাড়িতে এসে পিছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। পরবর্তীতে আহত ওই ব্যাক্তিকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত করে গ্রেফতার বিধায়ক এর ছেলেকে গ্রেফতার করে । শুক্রবার কোচবিহার গুলি কান্ড নিয়ে পুন্ডিবাড়ি থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সেখানে তিনি বলেন এই ঘটনার তদন্তে নেমে দুইজন কে আটক করেন পুলিশ। একজন উত্তর বিধান সভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় এর ছোট ছেলে দীপংকর রায়, আর একজন উত্তম গুপ্ত।
