Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেডিক্যাল শিক্ষায় বড় দুর্নীতি ফাঁস সিবিআইয়ের, এফআইআরে নাম প্রাক্তন ইউজিসি প্রধানের

মেডিক্যাল শিক্ষায় বড় দুর্নীতি ফাঁস সিবিআইয়ের, এফআইআরে নাম প্রাক্তন ইউজিসি প্রধানের

Online Desk জুলাই 4, 2025
cbi-1697081111.jpg

ওঙ্কার ডেস্ক: গোটা দেশজুড়ে মেডিকেল কলেজগুলির পরিদর্শন ও নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অনিয়ম সংক্রান্ত বিষয়ে বড় ধরণের দুর্নীতি চক্র ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনায় যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানে ৩৬ জন অভিযুক্তর নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছেন প্রাক্তন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির চেয়ারম্যান ডি পি সিং। এ ছাড়া এফআইআর এ নাম রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বেশ কয়েকজন কর্মকর্তার।

ডি পি সিং বর্তমানে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (টিআইএসএস) এর চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ইউজিসির প্রধান ছিলেন। অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের প্রতিনিধি। এফআইআর অনুসারে, মামলাটি গোপনীয় নিয়ন্ত্রক তথ্য ফাঁস করাকে কেন্দ্র করে। এ ছাড়া পরিদর্শনের হেরফের এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির লাভের জন্য ব্যাপক ঘুষের লেনদেন হয়েছে বলে অভিযোগ।

সিবিআই এর আধিকারিকরা জানিয়েছেন, পরিদর্শনের সময়সূচী, মূল্যায়নকারীদের নাম এবং অভ্যন্তরীণ মূল্যায়নের তথ্য ফাঁস হয়েছিল। এর ফলে মেডিকেল কলেজগুলি পরিদর্শনের জন্য জালিয়াতিমূলক শর্ত তৈরি করেছিল, যার মধ্যে রয়েছে ভুয়ো ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ করা, ভুয়ো রোগী ভর্তি করা, বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থায় হস্তক্ষেপ করা এবং নিজেদের পক্ষে রিপোর্টের জন্য মূল্যায়নকারীদের ঘুষ দেওয়া।

এফআইআরে অভিযোগ করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন মন্তব্য ও অভ্যন্তরীণ ফাইলের ছবি তুলে সেগুলি ফাঁস করে দিত। ব্যক্তিগত ডিভাইসের মাধ্যমে অভিযুক্তরা বেসরকারি কলেজগুলির সঙ্গে যুক্ত যে মধ্যস্থতাকারীরা রয়েছেন তাদেরকে দিয়ে দিতেন সেই সমস্ত তথ্য।

Post Views: 217

Continue Reading

Previous: নতুন ভারতের জন্য, আকাশও সীমা নয়: ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদী
Next: তৃণমূল নেতা গুলি কান্ডে গ্রেফতার বিজেপি বিধায়ক এর ছেলে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.