Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নতুন ভারতের জন্য, আকাশও সীমা নয়: ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদী

নতুন ভারতের জন্য, আকাশও সীমা নয়: ত্রিনিদাদ ও টোবাগোতে প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুলাই 4, 2025
pm-modi-trinidad.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত শীঘ্রই বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে জায়গা করে নেবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে ত্রিনিদাদ ও টোবাগোতে রয়েছেন। সেখানে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর এবং কোয়ান্টাম কম্পিউটিং-এর উপর ভারতের মিশন বিকাশের নয়া ইঞ্জিন হয়ে উঠছে।

বৃহস্পতিবার ভারতীয় প্রবাসীদের এক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। সেই ভাষণে তিনি বলেন, ভারত আজ সুযোগের দেশ, এবং এর বিকাশ ও অগ্রগতির ফল ‘সবচেয়ে অভাবী’ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ভারতের জন্য, আকাশও সীমা নয়।’ এদিন নিজের ভাষণে প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘তাঁরা তাঁদের মাটি ছেড়েছেন, কিন্তু আত্মা নয়।’ মোদীর কথায়, ‘তাঁরা গঙ্গা ও যমুনাকে পিছনে ফেলে এসেছেন কিন্তু রামায়ণকে তাঁদের হৃদয়ে বহন করেছেন। মাটি ছেড়েছেন তাঁরা, কিন্তু আত্মা ছাড়েননি। তাঁরা কেবল পরিযায়ী ছিলেন না। একটি কালজয়ী সভ্যতার বার্তাবাহক ছিলেন।’ তাঁর আরও সংযোজন, ‘তাঁদের অবদান এই দেশকে সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আধ্যাত্মিকভাবে উপকৃত করেছে। আপনারা সকলেই এই সুন্দর জাতির উপর কী প্রভাব ফেলেছেন তা একবার দেখুন।’

উল্লেখ্য, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে ত্রিনিদাদ ও টোবাগোতে অবতরণের কয়েক ঘন্টা পরেই মোদী অনুষ্ঠানে যোগ দেন। ১৯৯৯ সালের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসার, তাঁর মন্ত্রিসভার সদস্য এবং আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এদিন ৪,০০০ জনেরও বেশি মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Post Views: 225

Continue Reading

Previous: কসবা কাণ্ডের পর আনন্দ চন্দ্র কলেজে ইউনিয়নরুমে তালা
Next: মেডিক্যাল শিক্ষায় বড় দুর্নীতি ফাঁস সিবিআইয়ের, এফআইআরে নাম প্রাক্তন ইউজিসি প্রধানের

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.