Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছরে ৫ বার ট্রাফিক আইন ভাঙলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স

বছরে ৫ বার ট্রাফিক আইন ভাঙলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স

Online Desk জানুয়ারি 22, 2026
traffic.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাফিক আইন নিয়ে আরও কড়া অবস্থান নিল মোদী সরকার। বছরে পাঁচ বার বা তার বেশি বার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বাতিল করা হবে ড্রাইভিং লাইসেন্স। সদ্য সংশোধিত মোটর ভেহিকেল রুলসে এই বিধান লাগু করা হয়েছে। বুধবার প্রকাশিত হওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকেই এই নয়া নিয়ম চালু হয়েছে। তবে গত বছরের কোনও অপরাধ এই হিসেবের মধ্যে আনা হবে না।

নতুন নিয়মে বলা হয়েছে, এক বছরের মধ্যে মোটর ভেহিকেল আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করে দোষী প্রমাণিত হলে তাঁর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। লাইসেন্স কত দিনের জন্য সাসপেন্ড করা হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিক করবে। তবে সাসপেন্ড করার আগে চালককে নিজের স্বপক্ষে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে বলে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে মোট ২৪টি ট্রাফিক অপরাধ নথিভুক্ত রয়েছে। এগুলির মধ্যে থেকে যে কোনও পাঁচটি এক বছরের মধ্যে ঘটলে লাইসেন্স সাসপেন্ডের প্রক্রিয়া শুরু হয়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট বা সিটবেল্ট না পরে গাড়ি চালানো, ট্রাফিক সিগন্যাল না মানা, রাস্তায় বেআইনি পার্কিং, অতিরিক্ত বোঝা বহন, গাড়ি চুরি, সহযাত্রীদের সঙ্গে হিংসাত্মক আচরণ অপরাধগুলির মধ্যে রয়েছে। পাঁচটি অপরাধে দোষী সাব্যস্ত হলে লাইসেন্স সাসপেন্ড করার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঞ্চলিক পরিবহণ দফতর বা আরটিও কিংবা জেলা পরিবহণ দফতর বা ডিটিও।

Post Views: 78

Continue Reading

Previous: লক্ষ্য ২৬ শের ভোট ! দু দিনের বঙ্গ সফরে আসছেন বিজেপির নবীন নীতীন
Next: অনুষ্টুপের শততম প্রথম শ্রেণির ম্যাচের আগে সংবর্ধনা সিএবির, সচিবের আহ্বানে সাড়া দিয়ে রঞ্জি জয়ের প্রত্যয়

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.