Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে এবার পুতিনকে চাপ ট্রাম্পের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করতে এবার পুতিনকে চাপ ট্রাম্পের

Online Desk মার্চ 13, 2025
trump-putin-1.jpg

ওঙ্কার ডেস্ক: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে হবে, নাহলে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর না করা হলে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে পারে রাশিয়া।

হোয়াইট হাউস সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতি কার্যকর প্রসঙ্গে আলোচনা করতে মস্কো যাবেন। চলতি সপ্তাহেই তিনি যেতে পারেন বলে খবর। সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘কিছু ক্ষণ আগে ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ বার রাশিয়ার পালা। আশা করি, পুতিনও এতে সম্মত হবেন। দুই দেশেই বহু মানুষ মারা যাচ্ছেন। আমরা এই যুদ্ধের অবসান চাই।’ এর পরেই তাঁর হুঁশিয়ারি, ‘রাশিয়া যদি ইউক্রেনে সামরিক হানাদারি অব্যাহত রাখে তবে তারা গুরুতর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে পারে।’

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানিয়েছেন। এবার যুদ্ধবিরতি কার্যকর হবে কি না তা নির্ভর করছে রাশিয়ার উপর। সেই আবহে পুতিনকে আগাম সতর্ক বার্তা দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। মস্কো এখন কী করে সেটাই দেখার।

ভিডিও দেখুন-

Post Views: 90

Continue Reading

Previous: মার্চের দ্বিতীয় সপ্তাহেই চড়া পারদ! বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়
Next: ঢাকা সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব, বৈঠক করবেন ইউনুসের সঙ্গে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.