Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাপান সফরের আগেই হঠাৎ কেন জয়পুরে নামল ইউক্রেনের ফার্স্ট লেডির বিমান ?

জাপান সফরের আগেই হঠাৎ কেন জয়পুরে নামল ইউক্রেনের ফার্স্ট লেডির বিমান ?

Online Desk আগস্ট 5, 2025
Ukrain.jpg

ওঙ্কার ডেস্ক : ইউক্রেনের শীর্ষ স্তরের প্রতিনিধিদলকে নিয়ে একটি বিমান জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিমানে ছিলেন ইউক্রেনের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা জেলেনস্কা এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাসহ জেলেনস্কি সরকারের অন্যান্য সিনিয়র সদস্যরা। বিমানটি যাচ্ছিল জাপানের টোকিওয়। আগে থেকে কোনো অনুমতি না নিয়ে এভাবে বিমান নামায় কৌতুহল দেখা দেয় এয়ারপোর্টের কর্মীদের মধ্যে। পরে জানা যায়, বিমানটি জ্বালানি নেওয়ার জন্য জয়পুর বিমানবন্দরে নামে। বিদেশ মন্ত্রণালয় থেকে আগাম অনুমোদন নেওয়া ছিল। ১ আগস্ট অসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরোকে প্রয়োজনীয় চিঠিচাপাটি করে রেখেছিল ইউক্রেন। সেইমতো বিমানটি সকাল সাড়ে ৬টায় জয়পুর বিমানবন্দরে নামে। হাই প্রোফাইল অতিথিদের চেকিং কিংবা তল্লাশি না করার নির্দেশ ছিল দিল্লি থেকে। এমন কি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, “প্রয়োজনীয় সৌজন্য এবং সুযোগ-সুবিধাও যেন দেওয়া হয়”।

২৩ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে ছিলেন জাতিসংঘে ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিতস্যা এবং ইউক্রেনের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ওলেক্সি সোবোলেভও। তাঁরা জ্বালানি ভরার সময় জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন। যাত্রাবিরতির সময় তাদের হালকা জলখাবারও পরিবেশন করা হয়। সেখানেই তাঁরা দিল্লিতে ইউক্রেনের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন।

প্রতিনিধিদলকে অভিবাসন সংক্রান্ত কোনও ছাড়পত্র নিতে হয়নি। সকাল ৮টা ১৫য় তাঁদের বিমান জাপান উদ্দেশ্যে রওনা দেয়। দু’ দেশের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরার জন্য ইউক্রেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এই জাপান সফর বলে জানা গেছে। ইউক্রেনের এই প্রতিনিধিদল রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও জোরদার করার এবং ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা করার জন্য জাপানের কাছে আবেদন রাখতে পারে বলে জানা গেছে।

Post Views: 236

Continue Reading

Previous: কল্যাণের ইস্তফা গ্রহণ করে কাকলিকে দায়িত্ব দিলেন মমতা
Next: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন গৌতম আদানি, রাজ্যে আসতে চলেছে বিপুল বিনিয়োগ

সম্পর্কিত গল্প

202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.