Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন গৌতম আদানি, রাজ্যে আসতে চলেছে বিপুল বিনিয়োগ

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন গৌতম আদানি, রাজ্যে আসতে চলেছে বিপুল বিনিয়োগ

Online Desk আগস্ট 5, 2025
mamata-adani.jpg

ওঙ্কার ডেস্ক: শিল্পপতি গৌতম আদানি বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে বৈঠক করেন। বেশ কিছুক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও গৌতম আদানির মধ্যে বৈঠক চলে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে আগামী দিনে বিপুল বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী।

উল্লেখ্য, এর আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসেছিলেন গৌতম আদানি। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছিল। প্রসঙ্গত, রাজ্যে একাধিক ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিনিয়োগ রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে বিনিয়োগের জন্য তিনি শিল্পপতিদের বার্তা দিয়েছেন। শুধু তাই নয় তৃণমূল সরকার প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে রাজ্যে বিনিয়োগ টানতে।

তথ্যপ্রযুক্তি শিল্পেও রাজ্যে একাধিক প্রথম সারির সংস্থা বিনিয়োগ করতে পারে বলে বার্তা দিয়েছে। শুধু মহানগর কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও তথ্য প্রযুক্তি হাব তৈরির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। চাকরির নিয়োগপত্র দেউচা পাঁচামিতে জমিদাতাদের দেওয়া হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেও পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগের বার্তা দেওয়া হয়েছে। তার মাঝেই এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গৌতম আদানি।

Post Views: 138

Continue Reading

Previous: জাপান সফরের আগেই হঠাৎ কেন জয়পুরে নামল ইউক্রেনের ফার্স্ট লেডির বিমান ?
Next: ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ওয়াশিংটনও’, ট্রাম্প প্রশাসনকে জবাব নয়াদিল্লির

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.