Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ওয়াশিংটনও’, ট্রাম্প প্রশাসনকে জবাব নয়াদিল্লির

‘রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ওয়াশিংটনও’, ট্রাম্প প্রশাসনকে জবাব নয়াদিল্লির

Online Desk আগস্ট 5, 2025
ranadhir.jpg

ওঙ্কার ডেস্ক: রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এবার ট্রাম্প প্রশাসনকে পাল্টা জবাব দিল ভারতও। নয়াদিল্লির তরফে সাফ জানানো হল, ‘নিজের স্বার্থের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে।’ আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের, ভারত যে দেশের স্বার্থ মাথায় রেখে কাজ করে যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে।

ভারতের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বের জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রই রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল।’ ওয়াশিংটন এবং ইউরোপীয় ইউনিয়ন যে ভাবে ভারতকে লাগাতার আক্রমণ করে যাচ্ছে, তা ‘অযৌক্তিক’ বলেও অভিহিত করেছে নয়াদিল্লি। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্য করেছিল। শুধু তাই নয়, ২০২৩ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে যা অনেক গুণ বেশি।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। রাশিয়া থেকে নয়াদিল্লি তেল কেনায় ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে মস্কোর যুদ্ধে সাহায্য করছে। সোমবার ভারতের উপর ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে। সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা কামাচ্ছে। রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। ইউক্রেনের মৃত্যুমিছিলে আদৌ রুশ ‘বন্ধু’ ভারতের কিছু এসে যায় না। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে।’

Post Views: 253

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন গৌতম আদানি, রাজ্যে আসতে চলেছে বিপুল বিনিয়োগ
Next: ৬ বছর ৬৫ দিনে ইতিহাসে নাম অমিত শাহের, দেশের দীর্ঘতম মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গড়লেন নতুন রেকর্ড

সম্পর্কিত গল্প

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.