Skip to content
অক্টোবর 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • চলতি বছরে তৃতীয় বার, উমর খলিদ ও শারজিল ইমামের জামিন খারিজ দিল্লি হাইকোর্টের

চলতি বছরে তৃতীয় বার, উমর খলিদ ও শারজিল ইমামের জামিন খারিজ দিল্লি হাইকোর্টের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
1000385684.jpg

ওঙ্কার ডেস্ক: ফের জামিন খারিজ হল জেএনইউ-র প্রাক্তন ছাত্র উমর খলিদ ও শারজিল ইমামের। বুধবার তাঁদের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বার তাঁদের জামিনের আর্জি খারিজ করা হল।

গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টও দু’জনের জামিনের আবেদন নাকচ করেছিল। এরপর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন উমর ও শারজিল। তবে সেখানেও তাঁদের আবেদন মঞ্জুর হল না। ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারীদের তালিকায় উমর ও শারজিলের নাম ছিল। ওই মামলায় দু’জনকেই অভিযুক্ত করা হয়েছে। দিল্লি পুলিশ ২০২০ সালের ২৫ অগস্ট শারজিলকে গ্রেফতার করে। উমরকে গ্রেফতার করা হয় ওই বছরের ১৩ সেপ্টেম্বর।গ্রেফতারের পর থেকেই দু’জন জেল হেফাজতে রয়েছেন।

এই মামলায় জামিন চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন তাঁরা। গত ২১ সেপ্টেম্বর বিচারপতি প্রতিভা এম সিংহ ও বিচারপতি দিনেশকুমার শর্মার ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। তবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু অসুস্থ থাকায় দিল্লি পুলিশের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। সেই আবেদনের পর আদালত শুনানি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখে। বুধবার সেই মামলার শুনানি হয়। এরপরই হাই কোর্ট জানিয়ে দেয়, উমর ও শারজিলের জামিনের আবেদন গ্রহণ করা হচ্ছে না।

Continue Reading

Previous: *ককপিটে রক্তারক্তি, এক পাইলটের ছুরির কোপে জখম অন্য! মাঝ আকাশে হাইজ্যাক আতঙ্ক ছড়াল ফ্লাই দুবাই বিমানে
Next: তারেক সরকারের আমলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কি নিষিদ্ধ ?

সম্পর্কিত গল্প

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026

You may have missed

EB-Pujnajb.jpg

পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের, সেমিতে হতে পারে ডার্বি

Online Desk সেপ্টেম্বর 30, 2026
India.jpg

নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা ফেরাতে পুনরায় ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি ‘ইন্ডিয়া’ জোটের

Online Desk সেপ্টেম্বর 30, 2026
New-Project-8.webp

জ্ঞানেশ কুমারকে ‘চোর’ তোপ মমতার, CEC-র বিরুদ্ধে এবার দিল্লির রাজপথে INDIA

Online Desk সেপ্টেম্বর 30, 2026
ChatGPT-Image-Sep-30-2026-04_45_06-PM.png

কোলন ক্যান্সার: লক্ষণ ও প্রতিরোধ

Online Desk সেপ্টেম্বর 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.