Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারত-পাকিস্তান সহ ৭ মাসে ৭টি যুদ্ধ থামিয়েছি’ রাষ্ট্রসংঘের অধিবেশনে ফের জানালেন ট্রাম্প

‘ভারত-পাকিস্তান সহ ৭ মাসে ৭টি যুদ্ধ থামিয়েছি’ রাষ্ট্রসংঘের অধিবেশনে ফের জানালেন ট্রাম্প

Online Desk সেপ্টেম্বর 24, 2025
Trump.jpg

ওঙ্কার ডেস্ক : রাষ্ট্রসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন যে অন্য কোনও রাষ্ট্রপতি বা নেতা শান্তি ফেরাতে “এর কাছাকাছি কিছু করেননি”। এরপর নিশানা করেন রাষ্ট্রসংঘকেও। বলেন, “তারা যুদ্ধ পরিস্থিতি সমাধানে এগিয়ে আসা তো দূরের কথা, এমনকি সাহায্য করার চেষ্টাও করেনি”।

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সাতটি যুদ্ধ থামানোর দাবি করেছেন। তিনি বলেছেন, “মাত্র সাত মাসের মধ্যে আমি সাতটি অন্তহীন যুদ্ধের অবসান ঘটিয়েছি।”

তিনি যে সব যুদ্ধ থামানোর কথা বলেছেন তাহল- ইসরায়েল ও ইরান, ভারত ও পাকিস্তান, রুয়ান্ডা ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, থাইল্যান্ড ও কম্বোডিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান, মিশর ও ইথিওপিয়া এবং সার্বিয়া ও কসোভো।

রাষ্ট্রসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, “কোনো কোনো যুদ্ধ ৩১ বছর, কোনোটা ৩৬ বছর ধরে ছলেছে। আমি ৭টি যুদ্ধ শেষ করেছি। সব ক্ষেত্রেই অসংখ্য নিহত হওয়ার নজির রয়েছে”। তিনি আরও বলেন, “কোনও রাষ্ট্রনায়ক বা নেতা এর কাছাকাছি কিছু করেননি”।

এরপর তিনি রাষ্ট্রসংঘের সমালোচনা করেন এবং বলেন যে তারা যুদ্ধ সমাধানে “সহায়তা করার চেষ্টাও করেনি”। “এটি তার সম্ভাবনার কাছাকাছিও পৌঁছাতে পারছে না… এটা কথার কথা নয়, করে দেখানো কথা”।

১০ মে সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন তাঁর মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান “পূর্ণ ও তাৎক্ষণিক” যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ নিয়ে বহু বিতর্ক এবং ভারত ও পাকিস্থান উভয় তরফে তা অস্বীকার করা হলেও মার্কিন প্রেসিডেন্ট বারবার একই কথা বলেছেন।

ভারত এই দাবি অস্বীকার করে বলেছে যে যুদ্ধবিরতি মার্কিন মধ্যস্থতার পরিবর্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে স্পষ্ট করে বলেছিলেন, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রত্যাঘাতধ হিসেবে ভারত কর্তৃক শুরু করা অপারেশন সিন্দুর বন্ধ করতে কোনও দেশের কোনও নেতা ভারতকে বলেননি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের অবস্থানকে সমর্থন করেছিলেন এবং আল জাজিরাকে বলেছিলেন যে “ভারত দ্বিপাক্ষিক বিষয়ে কখনও কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি”। তিনি ব্যাখ্যা করেছিলেন, “আমরা তৃতীয় পক্ষের জড়িত থাকার বিষয়ে আপত্তি করি না, তবে ভারত স্পষ্টভাবে বলে আসছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়।”

Post Views: 117

Continue Reading

Previous: রাত দশটার পরও জল থৈ থৈ কলকাতার বহু এলাকা, অস্বাভাবিক পরিস্থিতি, বললেন মেয়র
Next: প্রকাশ পেল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক, জন্মদিনে দর্শকদের বিশেষ উপহার সৃজিতের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.