Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, আসতে পারে নতুন মুখ

কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, আসতে পারে নতুন মুখ

Online Desk জুলাই 15, 2025
modi-hhh.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় মেয়াদে প্রথম এক বছর পূর্ণ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রথম বর্ষপূর্তির পর এবার মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মোদী। এমনটাই খবর সূত্রের। মন্ত্রিসভায় নয়া মুখ আসতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীর মন্ত্রকও বদল করা হতে পারে।

বিজেপি সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হবে। জেপি নাড্ডার উত্তরসূরি নির্বাচিত হয়ে গেলে, তার পরেই মন্ত্রিসভায় রদবদল হবে। চলতি জুলাই মাসে এই দুই বড় কাজ সেরে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রিসভার রদবদলের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতে চলেছে বিহার ও অন্ধ্রপ্রদেশকে। কারণ চলতি বছরের নভেম্বরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে এই রাজ্য থেকে কয়েক জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিয়ে বিহারের মানুষের ভাবাবেগকে ছুঁতে চাইছে পদ্ম শিবির। রাজ্যসভার সদস্য এমন বেশ কয়েকজন মন্ত্রীর মেয়াদ শেষ হয়ে আসছে। প্রধানমন্ত্রী মোদী তাঁদের জায়গায় নতুন মুখ আনতে পারেন বলে সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কয়েক জনের মন্ত্রক বদল করা হবে।

সূত্রের খবর, মন্ত্রিসভায় রদবদল করতে বাণিজ্য বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অর্থাৎ যিনি মন্ত্রকের দায়িত্ব নেবেন, তিনি বাণিজ্যের দিকটি বিবেচনায় রেখে মন্ত্রক পরিচালনা করুন, এমনটাই চান প্রধানমন্ত্রী মোদী। কারণ সাম্প্রতিক কালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছিলেন। যদিও পরে তিনি তা স্থগিত করেন। বর্তমানে ভারত ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি চলছে। এমন আবহে মনে করা হচ্ছে, হর্ষবর্ধণ শ্রিংলার অভিজ্ঞতাকে কাজে লাগানো হতে পারে দর কষাকষির ক্ষেত্রে। কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

Post Views: 176

Continue Reading

Previous: সীমাহীন নয় বাক স্বাধীনতা; সমাজমাধ্যমে অবাধ মন্তব্যে রাশ টানার নির্দেশ সুপ্রিম কোর্ট
Next: বাংলা গল্প নিয়ে হতে চলছে হিন্দি ধারাবাহিক, মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.