Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলা গল্প নিয়ে হতে চলছে হিন্দি ধারাবাহিক, মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে?

বাংলা গল্প নিয়ে হতে চলছে হিন্দি ধারাবাহিক, মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে?

Online Desk জুলাই 15, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ছোটপর্দার হাত ধরে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। টলিউডে পরিচিতিও হন টেলিভিশনের অভিনয় দিয়েই। যদিও বর্তমানে ছোটপর্দায় অভিনেত্রীকে খুবই কম দেখা যায়। টেলিভিশন ছাড়াও বিভিন্ন মাধ্যমে কাজ করছেন একের পর এক ছবি ও সিরিজে।‌ তবে এবার গুঞ্জন বলছে অন্যকথা, সন্দীপ্তা ফিরতে চলেছেন ধারাবাহিকে। তবে বাংলায় নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যেতে চলেছে সন্দীপ্তাকে।
স্টার প্লাসে আসতে চলেছে নতুন ধারাবাহিক, যার প্রযোজনায় রয়েছে এসভিএফ। এই ধারাবাহিকের গল্প হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর একটি সিরিজকে কেন্দ্র করে‌। অদিতি রায়ের পরিচালনায় নারী শক্তির গল্প বলেছিল ‘নষ্টনীড়’। সেই সঙ্গে এই সিরিজে স্পষ্ট হয়েছিল, সাংসারিক জীবনের নানা টানাপোড়েনও। এবার এই সিরিজের গল্পকেই পর্দায় দেখাতে চলেছে স্টার প্লাসের আসন্ন ধারাবাহিক। ‘নষ্টনীড়’-এর মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, হিন্দি ধারাবাহিকেও মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সন্দীপ্তা সেন। তাঁর সঙ্গে দেখা যেতে চলেছে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অহম শর্মা ও বিশাল আদিত্য সিং-কে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এই ধারাবাহিকের চিত্রনাট্য। জানা যাচ্ছে, প্রথমে ১৫০ পর্বের জন্য তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। চণ্ডীগড়ে হতে চলেছে এই মেগার শুটিং। হিন্দি ধারাবাহিকে প্রথম কাজ নিয়ে যদিও অভিনেত্রীর কাছ থেকে কোনও সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
এছাড়াও, হইচই-এর আরও একটি সিরিজের মুখ্য চরিত্রে আসতে চলেছেন সন্দীপ্তা। ২৫শে জুলাই মুক্তি পাচ্ছে হইচই-এর পরবর্তী অরিজিনাল সিরিজ ‘বীরাঙ্গনা’। ক্রাইম থ্রিলার এই সিরিজ-এর মাধ্যমে বাংলার অন্যতম জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মন্ডলও প্রথমবার পর্দায় অভিনয় করছেন। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্ঝর মিত্র।
সিরিজে ইন্সপেক্টর চিত্রা বসুর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মায়ের আকস্মিক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর বাবার কাছে বড় হওয়া চিত্রা সংযমের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে। বর্তমানে সে নির্ভীক এবং সাহসী পুলিশ অফিসার। আপাতত হিন্দি ধারাবাহিকের জন্য দর্শকদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

Post Views: 241

Continue Reading

Previous: কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, আসতে পারে নতুন মুখ
Next: বিহারে ভোট তালিকা সংশোধনে মাথায় হাত রাজ্য বিজেপিরও; বাদ যাচ্ছে দলের সমর্থকরা

সম্পর্কিত গল্প

AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.