Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারে ভোট তালিকা সংশোধনে মাথায় হাত রাজ্য বিজেপিরও; বাদ যাচ্ছে দলের সমর্থকরা

বিহারে ভোট তালিকা সংশোধনে মাথায় হাত রাজ্য বিজেপিরও; বাদ যাচ্ছে দলের সমর্থকরা

Online Desk জুলাই 15, 2025
eci.png

ওঙ্কার ডেস্ক: বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন ঘীরে তোলপাড় রাজনীতি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একজোট হয়েছে দেশের অনেক রাজনীতি দলগুলি। এমনকি বিহারে বিজেপি দলের অন্দরেও এই ইস্যুতে কমিশনের ভূমিকার সমালোচনা করতে ছাড়েনি। ইতিমধ্যেই কমিশনের পদক্ষেপ ঠেকাতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এই বিশেষ তালিকা সংশোধনের পরেই রাজনৈতিক অন্দরে আলোড়ন তৈরি হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, বিহারের বর্তমান ভোটার তালিকা থেকে প্রায় ৩৯ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। বুথ লেভেল অফিসারবৃন্দ দাবি করেছেন, এই ভোটাররা ‘ভারতীয় নন’। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে বিজেপির কপালে।
বিহার বিজেপির একাংশের আশঙ্কা, বাদ পড়তে যাওয়া ৩৯ লাখ ভোটারের মধ্যে বড় অংশের সমর্থন এতদিন ধরে পদ্ম শিবিরের দিকেই ছিল। বিষয়টি সামনে আসতেই বিহার বিজেপির সাংগঠনিক সম্পাদক ভিখু ভাই দালসানিয়া সোমবার দলের ২৬ জন পদাধিকারীর সঙ্গে বৈঠক করেন। যাঁরা ভোটার তালিকা সংশোধনের কাজে দলের তরফে তদারকির দায়িত্বে আছেন, তাঁরা দলনেতাদের জানিয়েছেন, নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে অফিসারদের যে মানদণ্ড যথেষ্ট যুক্তিসঙ্গত নয়। বিজেপি নেতাদের বক্তব্য, গ্রামের বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ভারতে থাকলেও নানা কারণে উপযুক্ত নথি নেই। অথচ প্রতিবেশীরাই সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে চাইছেন যে তারা ভারতীয় নাগরিক, কিন্তু নির্বাচন তা গ্রহণ করছে না। নাম ফেলে দেওয়া হচ্ছে ব্ল্যাকলিস্টে।
নির্বাচন কমিশনের এই কাজের বিরুদ্ধে সরব হয়েছে দেশে বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, কাগজপত্রের অজুহাতে বহু প্রকৃত ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। বিরোধীরা স্পষ্ট বলেছে, শুধুমাত্র নথি না থাকায় নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয়। বিহারের বিশেষ ভোটার তালিকা সংশোধন ঘিরে এই বিতর্ক এখন জাতীয় রাজনীতিতেও বড় ইস্যু হয়ে উঠেছে। ভোটাধিকার নিয়ে রাজ্য থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শুরু হয়েছে আইনি লড়াই।

Post Views: 217

Continue Reading

Previous: বাংলা গল্প নিয়ে হতে চলছে হিন্দি ধারাবাহিক, মুখ্য চরিত্রে দেখা যাবে সন্দীপ্তা সেনকে?
Next: বিয়ে কোনো যুদ্ধ নয়, এটি আধ্যাত্মিক মিলন; বৈবাহিক আইনের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা বম্বে হাই কোর্টের

সম্পর্কিত গল্প

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.