Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিয়ে কোনো যুদ্ধ নয়, এটি আধ্যাত্মিক মিলন; বৈবাহিক আইনের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা বম্বে হাই কোর্টের

বিয়ে কোনো যুদ্ধ নয়, এটি আধ্যাত্মিক মিলন; বৈবাহিক আইনের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা বম্বে হাই কোর্টের

Online Desk জুলাই 15, 2025
bombay-high-court.png

ওঙ্কার ডেস্ক: দাম্পত্য কলহে যদি স্বামী-স্ত্রীর মধ্যে ফের এক হওয়ার সম্ভাবনা না থাকে, তবে তাড়াতাড়ি সেই সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো, এমনই মন্তব্য করল বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চ। ৮ জুলাই দেওয়া এক নির্দেশে বিচারপতি নীতিন সাম্ব্রে এবং বিচারপতি এম এম নেরলিকার জানিয়েছেন, বৈবাহিক সম্পর্ক অকারণে ঝুলিয়ে রাখলে দুই পক্ষের জীবন নষ্ট হয়ে যাবে।
এই মামলায় বিচারপতিরা বলেন, দাম্পত্য জীবনে অশান্তি থাকলেও যদি স্বামী-স্ত্রী পারস্পরিকভাবে সমাধান চান, তবে আদালতের কর্তব্য সেই সমাধানকে সমর্থন করা। যদিও পণ অত্যাচার বা অস্বাভাবিক যৌনতার মতো অভিযোগ ফৌজদারি আইন অনুযায়ী সহজে মিটিয়ে ফেলা যায় না, তবুও ন্যায়বিচারের স্বার্থে আদালত মামলাটি খারিজ করতে পারে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী আজকাল দাম্পত্য সমস্যায় স্বামীর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে একসঙ্গে মামলা দায়েরের প্রবণতা বাড়ছে। ফলে এসব ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি দরকার। এবিষয়ে বিচারপতিরা বলেন, ‘‘আজকের দিনে ছোট ছোট বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বড় সমস্যা তৈরি হচ্ছে। তুচ্ছ ঝামেলায় পুরো জীবন নষ্ট হচ্ছে। হিন্দুদের কাছে বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়, এটি পবিত্র আধ্যাত্মিক বন্ধন, দুই আত্মার মিলন। অথচ নানা কারণে এই সম্পর্ক ভেঙে যাচ্ছে।’’ আদালতের মতে, সংসার টিকিয়ে রাখতে আইন আছে ঠিকই, তবে বহু মানুষ সেই আইনকে নিজের সুবিধায় ব্যবহার করছেন। এর ফলে একদিকে যেমন মানসিক ও শারীরিক অত্যাচার হচ্ছে, অন্যদিকে পরিবারের অন্য সদস্য বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের মানসিক শান্তিও।
এই ঘটনার প্রেক্ষিতে সমাজে সংসার ও সম্পর্ক নিয়ে নতুন করে ভাবনার দরকার আছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আদালতের কথায় স্পষ্ট, যদি বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখা না যায় তাহলে সেটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াই সবার মঙ্গল। অথচ একসঙ্গে থাকতে চাইলে আদালত তাদের পাশে থাকবে, সমাধানের চেষ্টা করবে। আদালত চায়না যে সম্পর্কের ভবিষৎ অনিশ্চিত অহেতুক সেই সম্পর্ক নিয়ে টানাটানি হোক।

Post Views: 225

Continue Reading

Previous: বিহারে ভোট তালিকা সংশোধনে মাথায় হাত রাজ্য বিজেপিরও; বাদ যাচ্ছে দলের সমর্থকরা
Next: শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন এস জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.