Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন এস জয়শঙ্কর

শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন এস জয়শঙ্কর

Online Desk জুলাই 15, 2025
s-jaishankar-jinping.jpg

ওঙ্কার ডেস্ক: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বেজিং গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকের ফাঁকে তিনি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পক্ষ থেকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন।

ভারতের বিদেশমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে চিনের প্রেসিডেন্টকে অবহিত করেছি।’ উল্লেখ্য, ২০২০ সালে ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে লাদাখের গালওয়ান উপত্যতায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের পর এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিন সফরে গেলেন। চিনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গে সোমবার বৈঠক করেছিলেন এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিঙের মধ্যে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে ২০২৪ সালে কাজানে যে আলোচনা হয়েছিল, তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী।

প্রসঙ্গত, শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওতে ১০টি সদস্য রাষ্ট্র রয়েছে। সেগুলি যথাক্রমে – চিন, রাশিয়া, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাম্প্রতিক কালে চিন সফর করেছেন।

Post Views: 77

Continue Reading

Previous: বিয়ে কোনো যুদ্ধ নয়, এটি আধ্যাত্মিক মিলন; বৈবাহিক আইনের অপব্যবহারের বিরুদ্ধে তীব্র নিন্দা বম্বে হাই কোর্টের
Next: বাদল অধিবেশন থেকে চালু হতে চলেছে লোকসভার সাংসদদের জন্য অত্যাধুনিক অ্যাটেন্ডেন্স সিস্টেম

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.