Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন, গ্রেফতার এক দুষ্কৃতি

উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন, গ্রেফতার এক দুষ্কৃতি

Online Desk অক্টোবর 24, 2025
journo-murder.png

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নৃশংসভাবে খুন হলেন এক সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং, বয়স ৫৪ বছর। স্থানীয় মহলে তিনি ‘পাপ্পু’ নামেই পরিচিত ছিলেন।
সূত্রের খবর, সন্ধ্যার দিকে তিনি হর্ষ নামের একটি হোটেলের সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই হঠাৎ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে ছুরি নিয়ে হামলা চালায়। মুহূর্তের মধ্যে একাধিকবার ছুরিকাঘাত করা হয় তাঁর শরীরে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বরূপ রানি নেহরু হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত বিশাল নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলাকালীন গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ে সে। এছাড়া আরও দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, নিহত সাংবাদিক সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন এবং কিছু রাজনৈতিক ও প্রশাসনিক অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পেশাগত কারণেই এই খুনের ঘটনা ঘটতে পারে। যদিও এখনো পর্যন্ত হত্যার প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়নি।
লক্ষ্মী নারায়ণ সিং প্রয়াগরাজ হাই কোর্ট বার অ্যাসোসিয়েশনের এক প্রাক্তন সভাপতির ভাইপো বলেও জানা গিয়েছে। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার দ্রুত বিচার ও দোষীদের কঠোরতম শাস্তি চান তারা। ইতিমধ্যেই জেলা পুলিশ আধিকারিকরা আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই তদন্তের মাধ্যমে পুরো ঘটনার রহস্য উন্মোচিত হবে।
এই নির্মম হত্যাকাণ্ডে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক সংগঠনগুলির পক্ষ থেকে হত্যার নিন্দা জানানো হয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েকমাস যাবৎ দেশে সাংবাদিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

Post Views: 66

Continue Reading

Previous: অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী বাসে আগুন লেগে মৃত্যু ১২ জনের, আহত বহু
Next: টলিপাড়ায় নতুন গুঞ্জন, একসঙ্গে জুটি বাঁধছেন এবার সৌরভ গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.