Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিরল ঘটনা উত্তরপ্রদেশে, মহিলার লিভারে মিলল ভ্রূণ

বিরল ঘটনা উত্তরপ্রদেশে, মহিলার লিভারে মিলল ভ্রূণ

Online Desk আগস্ট 3, 2025
pregnant.jpg

ওঙ্কার ডেস্ক: সচরাচর এমন ঘটনা দেখাই যায় না। বস্তুত দেশের মধ্যে প্রথম এমন ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসকরা। এক মহিলার লিভারে ১২ সপ্তাহের ভ্রূণের হদিশ মিলল। ওই মহিলা উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। ভ্রুণ অপসারণ করতে তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় দু মাস ধরে ওই মহিলা তলপেটের ব্যথা এবং বমির সমস্যায় ভুগছিলেন। একাধিক চিকিৎসককে দেখিয়েও কোনও সুরাহা হয়নি। অবশেষে বুলন্দশহরের এক চিকিৎসককে দেখালে তিনি এমআরআই করাতে বলেন। সেই এমআরআই এ ধরা পড়ে বিরল সমস্যার বিষয়টি। বুলন্দশহরের রেডিয়োলজিস্ট ডাঃ কে কে গুপ্ত এই বিরল গর্ভাস্থার হদিশ পান। তিনি জানান, মহিলার লিভারের ডান দিকের অংশে একটি ১২ সপ্তাহের ভ্রূণ বেড়ে উঠছে। ভ্রূণের হৃদস্পন্দনও তিনি অনুভব করেন। জানা গিয়েছে, ওই মহিলার দুই সন্তান রয়েছে। তাঁর স্বামী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন।

ডাঃ গুপ্ত জানান, ২২ জুলাই এমআরআই রিপোর্ট পাওয়ার পর তিনি বিষয়টি নিয়ে বিশদে জানার চেষ্টা করেছেন। তাঁর কথায়, ‘মহিলার যে গর্ভাবস্থা তৈরি হয়েছে তা শুধু ভারতে নয়, পৃথিবীতেও বিরল ঘটনা। গোটা বিশ্বে এমন ঘটনা ১৮টি নথিভুক্ত হয়েছে। আর ভারতে এই প্রথম।’ চিকিৎসকদের মতে ১৪ সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার করে ভ্রূণ সরিয়ে ফেলতে হবে, নইলে মায়ের প্রাণ সংশয় হতে পারে। উন্নত চিকিৎসার জন্য ওই মহিলাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Post Views: 196

Continue Reading

Previous: ফের পর্দায় ফিরছেন বিক্রম ও ঐন্দ্রিলা! কবে কোথায় দেখা যাবে জানেন?
Next: দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী, থাকবেন অভিষেকও, কী নিয়ে হবে কথা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.