Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন পুলিশকে গুলি করে খুন ! নিরাপত্তা রক্ষীদের তোয়াক্কা না করে মোটরবাইকে চম্পট দিল দুষ্কৃতী

মার্কিন পুলিশকে গুলি করে খুন ! নিরাপত্তা রক্ষীদের তোয়াক্কা না করে মোটরবাইকে চম্পট দিল দুষ্কৃতী

Online Desk অক্টোবর 28, 2025
Cop-1.jpg

ওঙ্কার ডেস্ক : রীতিমত ফিল্মি অ্যাকশনে খুনের ঘটনা, যা ঘটল ক্যার্লিফোনিয়ার রাজপথে। ঘটনাস্থল র্যা ঞ্চো কুকামোঙ্গা। শুরুটা এমন- প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে হুমকি দিচ্ছে এক বন্ধুকধারী। ঙ্কি হচ্ছে তা জানতে সেখানে পৌঁছুলেন সান বার্নার্ডিনো কাউন্টির শেরিফের একজন ডেপুটি । তৎক্ষণাৎ গুলি চালাল ওই আততীয়। লুটিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক। আর সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে বাইক চালিয়ে চম্পট দেয় আততীয়। তাকে ধাওয়া করেন কর্তব্যরত পুলিশ। কিন্তু আততীয় এত জোরে বাইক চালিয়ে চম্পট দেয় যে পুলিশ তাকে ধাওয়া করতে ব্যর্থ হয়। পুলিশ জানিয়েছে ওই দুষ্কৃতীর বাইকের গতি ছিল ঘন্টায় ২৪০ কিলোমিটারেরও বেশি। ওই গতিতে বাইক নিয়ে সে ২১০ ফ্রিওয়ে ধরে পূর্ব দিকে পালিয়ে যায়।

শেষটাও বেশ নাটকীয়। দুষ্কৃতিকে ধরতে তৎপরতা শুরু হয় সান বার্নার্ডিনো কাউন্টিতে। পরে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুলিশের একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে ওই আততীয়র মোটরবাইককে ধাক্কা দেয়। তাতে সে আছড়ে পড়ে। আহতই দুষ্কৃতিকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর দুষ্কৃতীর বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হবে।

এদিকে নিহত অফিসার, ডেপুটি অ্যান্ড্রু নুনেজের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে প্রশাসনিক মহলে। তিনি ছয় বছর ধরে সান বার্নার্ডিনো কাউন্টির শেরিফের একজন ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই ঘটনায় পুলিশ যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা যাচ্ছে, তাঁর দু’ বছরের একটি মেয়ে এবং গর্ভবতী স্ত্রী রয়েছেন। শেরিফ শ্যানন ডিকাস এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, “আমরা শোকে আচ্ছন্ন। দুর্ভাগ্যবশত আমাদের বিভাগে এমন প্রায়শই ঘটে থাকে।”

লস অ্যাঞ্জেলেস টাইমস শেরিফ ডিকাসকে উদ্ধৃত করে জানিয়েছে, “তারা নুনেজের পরিবারের পাশে থাকবে। দুষ্কৃতীকে সাজা দেওয়ার বিষয়ে তারা তৎপর হবে”। তারা আরও জানিয়েছে, “এই ঘটনায় আমাদের ডেপুটিরা বেদনাগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা শুধুমাত্র একজন সহকর্মীকেই নয়, একজন বন্ধু, একজন স্বামী এবং একজন বাবাকেও হারিয়েছি।” আগামী দিনে নিহত ডেপুটির জন্য একটি স্মরণসভা ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ডেপুটি নুনেজের এই হত্যাকাণ্ড ক্যালিফোর্নিয়ার আইশৃঙ্খলার ক্ষেত্রে সর্বশেষ সংযোজন। এইধরণের অপরাধ মূলক ঘটনা প্রায়শই ঘটতে থাকে বলে জানা গেছে। ফলে এই ঘটনায় ক্যার্লিফোনিয়ার আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ালো বলে মনে করছেন ওখানকার নাগরিক।

Post Views: 123

Continue Reading

Previous: নিজের হাতে অ্যাসিড ঢেলে নির্যাতনের ছক কষেন তরুণী, দাবি পুলিশের
Next: মঙ্গলবার বিকেল ৪টেয় কলকাতায় কমিশনের দফতরে এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.