ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ২০২৫ সালের শেষের মধ্যে ভারত রাশিয়ান তেলের আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ট্রাম্প বলেন, এই প্রক্রিয়াটি ধাপে ধাপে হলেও বছরের শেষ নাগাদ ভারত রাশিয়ান তেল আমদানি কমাতে সমর্থ হবে। তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক আলোচনায় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রতিশ্রুতি দিয়েছেন।
অন্যদিকে ভারতের সরকারি কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, এমন কোনো আলোচনা তারা করেননি। ভারতের মূল লক্ষ্য হচ্ছে দেশীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখা।
রাশিয়ান তেলের ক্রয়ের কারণে যুক্তরাষ্ট্র ৫০% হারে ভারতীয় পণ্যের উপর শুল্ক আরোপ করেছে। ট্রাম্প জানান, ভারত যদি রাশিয়ান তেল আমদানি বন্ধ না করে, তবে এই শুল্ক বজায় থাকবে। অন্যদিকে, ভারতীয় রিফাইনাররা এখনও রাশিয়ান তেলের ক্রয় কমাতে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করেনি। তবে যুক্তরাষ্ট্রের রাশিয়ান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা ঘোষণার পর ভারতীয় রিফাইনাররা তাদের চুক্তি পুনর্বিবেচনা করছে এবং আগামী কয়েক মাসে আমদানি কমানোর সম্ভাবনা রয়েছে বলে দাবি ওয়াশিংটন এর।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই দাবি ও ভারতের অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে চলমান উত্তেজনা এবং দুই দেশের রাজনৈতিক স্বার্থের মধ্যে দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তুলছে।
