Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত আছে, মুনিরের পারমানবিক হামলার হুমকির আবহে দাবি যুক্তরাষ্টের

ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত আছে, মুনিরের পারমানবিক হামলার হুমকির আবহে দাবি যুক্তরাষ্টের

Online Desk আগস্ট 13, 2025
us.png

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন সফর ঘিরে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে এসে মুনির সরাসরি ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দেন এবং দাবি করেন, এমন হামলায় ‘অর্ধেক বিশ্ব ধ্বংস হয়ে যাবে’। আর এই প্রকাশ্য হুমকি নিয়েই তোলপাড় বিশ্ব রাজনীতি। এই আবহে ভারত এবং পাকিস্তান দুই দেশের সঙ্গে সম্পর্ক সুষ্ট আছে বলেই দাবি আমেরিকার।
মার্কিন বিদেশ দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পুনরায় উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় ওয়াশিংটনের হস্তক্ষেপে দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সম্ভব হয়েছিল। সেটিকে তিনি “অত্যন্ত গর্বের মুহূর্ত” বলে অভিহিত করেন। ব্রুস জানান, “পাকিস্তান ও ভারতের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল, তা ভয়াবহ আকার নিতে পারত। তৎক্ষণাৎ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন। তিনি আরও বলেন, “যেভাবে ফোনালাপ ও আলোচনার মাধ্যমে আক্রমণ থামিয়ে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনা হয়েছিল, তা স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করেছে। এটি মার্কিন কূটনীতির এক বড় সাফল্য”।
মুনিরের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পর পাকিস্তানকে অতিরিক্ত সহায়তা বা অস্ত্র বিক্রি বাড়ানোর প্রসঙ্গে প্রশ্ন করা হলে ব্রুস স্পষ্ট জানান, “ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই মার্কিন সম্পর্ক অপরিবর্তিত এবং ইতিবাচক। আমাদের কূটনীতিকরা উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।” ব্রুস আরও জানান, মঙ্গলবার ইসলামাবাদে অনুষ্ঠিত সর্বশেষ মার্কিন-পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপে উভয় দেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার অঙ্গীকার করেছে। সন্ত্রাস দমন ও প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর পথ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর কথায়, “অঞ্চলের জন্য এবং বিশ্বের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত ও পাকিস্তানের সঙ্গে সমানভাবে কাজ করা ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিত করবে”।
উল্লেখযোগ্য, জুন মাসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত নৈশভোজের পর এটি মুনিরের দ্বিতীয় মার্কিন সফর। রবিবার তিনি ওয়াশিংটনে পৌঁছে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক উচ্চপর্যায়ের বৈঠক শুরু করেন।

Post Views: 215

Continue Reading

Previous: রাজস্থানের দৌসায় ট্রাকে ধাক্কা পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের, মৃত্যু ৭ শিশু-সহ ১০ জনের
Next: নিয়ম না মেনে সনিয়ার নাম তোলা হয়েছে ভোটার তালিকায়, অভিযোগ বিজেপির

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.