Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • রাজস্থানের দৌসায় ট্রাকে ধাক্কা পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের, মৃত্যু ৭ শিশু-সহ ১০ জনের

রাজস্থানের দৌসায় ট্রাকে ধাক্কা পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের, মৃত্যু ৭ শিশু-সহ ১০ জনের

Online Desk আগস্ট 13, 2025
raj.jpg

ওঙ্কার ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা রাজস্থানের দৌসায়। দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে এসে সজোরে ধাক্কা মারল পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ভ্যান। যার ফলে মৃত্যু হল সাত শিশু-সহ ১০ জনের। নিহতদের মধ্যে রয়েছেন তিন মহিলাও। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার ভোর ৪টা নাগাদ বাপি গ্রামে এই ঘটনা ঘটেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সালাসার বালাজি থেকে পুণ্যার্থীদেরকে নিয়ে পিক আপ ভ্যানটি ফিরছিল। সেই যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহতদের দ্রুত দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে ১০ জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় নয় জনকে জয়পুরে স্থানান্তর করা হয়েছে। দৌসার পুলিশ সুপার সাগর রানা এই ঘটনা নিয়ে বলেন, ‘মনোহরপুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে, যেখানে কমপক্ষে ১০ জন মারা গেছেন। নিহতরা খাতু শ্যামে পুজো দিয়ে ফিরছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে এসএমএস হাসপাতালে রেফার করা হয়েছে।’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উত্তর প্রদেশের এটার পুণ্যার্থীরা দুটি পিকআপ ভ্যানে করে সালসার বালাজি থেকে ফিরছিলেন। ঘটনার সময়, একটি ভ্যান এগিয়ে গেলেও অন্যটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। দুর্ঘটনার কবলে পড়া পিকআপ ভ্যানটিতে অনেকে পুণ্যার্থী ছিল। কী কারণে দুর্ঘটনা ঘটল তার তদন্ত করা হচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘দৌসায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ঈশ্বর যেন মৃতদের আত্মার শান্তি দেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।’

Continue Reading

Previous: বালি মাফিয়াদের দৌরাত্মে নাভিশ্বাস নানুনের, জেলাশাসকের আচমকা অভিযানে তিরস্কৃত স্থানীয় প্রশাসন
Next: ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত আছে, মুনিরের পারমানবিক হামলার হুমকির আবহে দাবি যুক্তরাষ্টের

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.