Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বালি মাফিয়াদের দৌরাত্মে নাভিশ্বাস নানুনের, জেলাশাসকের আচমকা অভিযানে তিরস্কৃত স্থানীয় প্রশাসন

বালি মাফিয়াদের দৌরাত্মে নাভিশ্বাস নানুনের, জেলাশাসকের আচমকা অভিযানে তিরস্কৃত স্থানীয় প্রশাসন

Online Desk আগস্ট 13, 2025
Nanur-1.jpg

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের নানুর বিধানসভা এলাকায় অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল বীরভূম জেলা প্রশাসন। ‌মঙ্গলবার গভীর রাতে জেলাশাসক বিধান রায়ের নেতৃত্বে নানুরের পালিতপুর প্রতাপপুর চক এলাকায় অভিযান চালায় প্রশাসন। ১৫টির বেশি ডাম্পার, ৪টি এক্সকাভেটর ও ২টি নৌকার উপর বসানো সাকশন মেশিন আটক করা হয়েছে। ডিএম- এর অবৈধ বালিঘাট অভিযান ঘিরে চাঞ্চল্য গোটা জেলায়।

অভিযোগ, অজয় সেতু লোচনদাস সেতু সংলগ্ন নতুনহাট এলাকায় অজয় নদের বাঁধ কেটে ও সাকশন পাইপ ব্যবহার করে বালি তোলা হচ্ছিল। ওই অভিযানে ১৫টির বেশি ডাম্পার, ৪টি এক্সকাভেটর ও ২টি নৌকার উপর বসানো সাকশন মেশিন আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে অজয় নদে এরকমভাবে অবৈধভাবে বালি লুটের ঘটনা ঘটলেও নানুর থানা বা ব্লক প্রশাসনের তরফে কখনও অভিযান চালানো হয়নি বলে অভিযোগ। তারই প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে নিজেই অভিযান চালানোর সিদ্ধান্ত নেন জেলাশাসক। আর তাতেই মেলে সাফল্য। এই ঘটনায় নজরদারিতে চরম গাফিলতির জন্য নানুরের বিডিও, সংশ্লিষ্ট থানার ওসি ও বিএল অ্যান্ড এলআরও-কে জেলাশাসক তিরস্কার করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

 

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূলের সংগঠন পরিচালনায় কোর কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটির সদস্যরা জেলায় ১১ টি বিধানসভা পৃথকভাবে দায়িত্ব আছে। নানুর ও কেতুগ্রাম বিধানসভার তৃণমূলের সংগঠনের দায়িত্বে কাজল। সেই নানুরে সম্পূর্ণ অবৈধভাবে রাজ্য সরকারের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে অজয় নদ থেকে লক্ষ লক্ষ টাকা বালি চুরি করছে বালি মাফিয়ারা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তাহলে কি তাদের ইন্ধনে অজয় নদ গর্ভে থেকে লক্ষ লক্ষ টাকা প্রাকৃতিক সম্পদ লুট করছে মাফিয়ারা ? প্রশ্ন সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলের।

Post Views: 194

Continue Reading

Previous: জাতীয় ক্রীড়াবিলকে স্বাগত জানালেন অভিষেক ডালমিয়া
Next: রাজস্থানের দৌসায় ট্রাকে ধাক্কা পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের, মৃত্যু ৭ শিশু-সহ ১০ জনের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.