Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অধিকারীদের খাস তালুকে বাইকে চেপে প্রচার উত্তমের

অধিকারীদের খাস তালুকে বাইকে চেপে প্রচার উত্তমের

Online Desk এপ্রিল 1, 2024
uttam.png

প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছেন প্রার্থীরা। অধিকারীদের খাস তালুকে জোরকদমে ভোট প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল। বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তারা। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল, মথুরা, সাউথখন্ড, পঁচেট ও খাড় অঞ্চলে ভোট প্রচারে নেমে পড়েছেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এদিন তিনি বাইক চালিয়ে ও তাঁর বাইক বাহিনীকে সঙ্গে নিয়েই গোটা পটাশপুর বিধানসভা এলাকায় জনসংযোগ করেন। জনসংযোগের পাশাপাশি সাধারণ মানুষের আশীর্বাদও নেন উত্তম বারিক। এরপরে মথুরা ও সাউথখন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন কর্মীসভায় যোগ দেন। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বলে জানালেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

উল্লেখ্য, প্রচারে খামতি রাখছেন না বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীও। কোমর বেঁধে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। প্রচারপর্বে একে অপরকে জোর টক্কার দিলেও কাঁথি লোকসভা কেন্দ্রে শেষ হাসি হাসবে কে, উত্তম বারিক না কি সৌমেন্দু অধিকারী! তা বলবে সময়।

Post Views: 83

Continue Reading

Previous: ইডির আবেদন খারিজ, জেল হেফাজতে কেজরি
Next: রামনবমীর জন্য ইডেনে কেকেআর ম্যাচে অনিশ্চিয়তা

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.