Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই থানায় আত্মসমর্পণ পুলিশ আধিকারিকের

গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই থানায় আত্মসমর্পণ পুলিশ আধিকারিকের

Online Desk মার্চ 5, 2024
15.png

বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জঃ গ্রেপ্তারি পরোয়ানা জারি হতেই থানায় আত্মসমর্পণ করলেন যৌন হেনস্তায় অভিযুক্ত এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক জুয়েল সরকার। রায়গঞ্জের এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা ও ধর্ষণের অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে।
২০২০ সালে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিক জুয়েল সরকার। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে একাধিকবার সহবাসও করেন। পরে ওই যুবতী বিয়ের কথা বললে তা নাকচ করে দেন অভিযুক্ত। এমনকি, বিয়ে করতে জোর করায় মেয়েটিকে প্রাণে মারার হুমকিও দেন বলে অভিযোগ। ২০২৩-এ ওই যুবতী জানতে পারে, জুয়েল বিবাহিত এবং তাঁর সন্তানও রয়েছে। এরপরেই রায়গঞ্জ মহিলা থানায় জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলতে থাকে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপরই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত অভিযুক্ত এএসআই জুয়েল সরকার।
রায়গঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, হুমকি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Post Views: 165

Continue Reading

Previous: কুণাল সুদীপ তিক্ততার ইতি!
Next: বিচারপতির পদ থেকে ইস্তফা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.