Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, মৃত ৪, নিখোঁজ অর্ধ শতাধিক

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, মৃত ৪, নিখোঁজ অর্ধ শতাধিক

Online Desk আগস্ট 5, 2025
uttarakhand-f.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরাখণ্ডে বিপর্যয়। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ধস নেমে মৃত্যু হল চার জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ৫০ জনের বেশি মানুষ। ধসের জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকা অঞ্চলের সেই ছবি ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, হড়পা বানে বহু বাড়িঘরের পাশাপাশি গ্রামে থাকা অন্তত ২০ থেকে ২৫টি হোটেল এবং হোমস্টে ভেঙে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও ৫০ জনের বেশি মানুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। এক্স হ্যান্ডেলে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি লিখেছেন, ‘উত্তরকাশীর ধারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থা উদ্ধারকাজে নেমেছে। আমি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। ঈশ্বরের কাছে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন। তিনি পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য এই দলগুলি কাজ করছে।

Post Views: 204

Continue Reading

Previous: ৬ বছর ৬৫ দিনে ইতিহাসে নাম অমিত শাহের, দেশের দীর্ঘতম মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গড়লেন নতুন রেকর্ড
Next: বন্যা কবলিত ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা মমতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.