Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভক্তি বিনোদ ঠাকুরের স্মারক ছাত্র -বৃত্তি চালু হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

ভক্তি বিনোদ ঠাকুরের স্মারক ছাত্র -বৃত্তি চালু হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

Online Desk সেপ্টেম্বর 20, 2023

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ গৌড়ীয় বৈষ্ণবধর্মের আধ্যাত্মিক সংস্কারক, ঊনবিংশ ও বিংশ শতাব্দীর ভারতীয় হিন্দু দার্শনিক, সাধক ও ধর্মগুরু কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ ঠাকুর (১৮৩৮-১৯১৪) তাঁর জন্মস্থান নদীয়া জেলার বীরনগরের গ্রামীণ স্কুলে প্রাথমিক লেখাপড়ার পাঠ শেষ করে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। পরে যার নাম পরিবর্তনে হয় প্রেসিডেন্সি কলেজ এবং বর্তমানে যেটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
এবার সেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েই ভক্তিবিনোদ ঠাকুরের স্মারক ছাত্র বৃত্তি চালু হচ্ছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এক অনুষ্ঠানে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এই এনডাওমেন্ট বা ছাত্র বৃত্তির চেক তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা ডক্টর সুহৃতা সাহার হাতে। উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর উপল চক্রবর্তী,অধ্যাপিকা ডক্টর সুকন্যা সর্বাধিকারী ও বেলুড় বিদ্যমন্দিরের ইতিহাসের অধ্যাপক ডক্টর শান্তনু দে।

ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডঃ সুমন্ত রুদ্র বলেন, ভক্তিবিনোদ ঠাকুর শুধুমাত্র একজন আধ্যাত্মিক সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারকও। তাই ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে এই বৃত্তি ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দিতে পেরে তারা গর্বিত।
অন্যদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর সুহৃতা সাহা জানান, কেদারনাথ দত্তের নাম রয়েছে হিন্দু কলেজের পুরনো নথিতে। এই মহান দার্শনিকের নামে ছাত্রবৃত্তি চালু করে তাঁর কর্মকান্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান তাঁরা।
তিনি বলেন,ভক্তিবিনোদ ঠাকুর ১৮৫৩ সালে হিন্দু কলেজের ছাত্র ছিলেন। ১৮১৭ সালে প্রতিষ্ঠিত হিন্দু কলেজ ছিল পাশ্চাত্য শিক্ষার প্রথম প্রতিষ্ঠান যা ১৮৫৫ সালে প্রেসিডেন্সি কলেজ ও ২০১০ সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। প্রেসিডেন্সির সেই দীর্ঘ ইতিহাসের সংরক্ষণে বর্তমানে ব্রিটিশ লাইব্রেরি এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় হিন্দু বা প্রেসিডেন্সি কলেজের পুরনো নথিপত্র নিয়ে একটি আর্কাইভ তৈরি করা হয়েছে । সেই আর্কাইভ থেকেই কেদারনাথ দত্তের নাম সম্বলিত হিন্দু কলেজের তৎকালীন একটি রেজিস্টার-নথি এদিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

Post Views: 471

Continue Reading

Previous: আবর্জনা ফেলার প্রতিবাদ করায় কসবায় যুবককে লক্ষ্য করে গুলি !
Next: উড়ন্ত বিমানের শৌচাগারে একি কান্ড!

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.