Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এক ফ্রেমে বিজয়-ললিত; লন্ডনে পার্টিরত অবস্থায় বললেন, ‘আমরা দেশের সবথেকে বড় পলাতক’

এক ফ্রেমে বিজয়-ললিত; লন্ডনে পার্টিরত অবস্থায় বললেন, ‘আমরা দেশের সবথেকে বড় পলাতক’

Online Desk ডিসেম্বর 24, 2025
allait-viajy.png

ওঙ্কার ডেস্ক: লন্ডনে একটি পার্টিতে একসঙ্গে দেখা গেল আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি ও কিংফিশার কর্তা বিজয় মাল্যাকে। সেই পার্টির একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে হাসি-ঠাট্টার সুরে ললিত মোদিকে বলতে শোনা যায়, তাঁরা দু’জনই ভারতের ‘দেশের সবচেয়ে বড় পলাতক’। পাশে দাঁড়িয়ে থাকা বিজয় মাল্যাও সেই মন্তব্যে হাসতে হাসতে সায় দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, লন্ডনের একটি অভিজাত পরিবেশে পার্টি চলছে। অতিথিদের ভিড়ের মধ্যেই ললিত মোদি মোবাইলে ভিডিও রেকর্ড করছেন। সেই সময় ক্যামেরার সামনে এসে পড়েন বিজয় মাল্যা। তখনই ললিত মোদি মজার ছলে মন্তব্য করেন যে, তাঁরা ভারতের সবচেয়ে বড় দুই পলাতক। সেই কথায় কোনও আপত্তি না করে বরং হাসতে দেখা যায় মাল্যাকে। ভিডিওর স্বাভাবিক ও নির্লিপ্ত ভঙ্গি থেকেই স্পষ্ট, বিষয়টিকে তাঁরা নিছক রসিকতা হিসেবেই তুলে ধরেছেন।
এই ভিডিও সামনে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। আর্থিক তছরুপ ও অনিয়মের গুরুতর অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি বিদেশে বসে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়েও। অনেকের মতে, সাধারণ মানুষের কাছে এই দৃশ্য অত্যন্ত অপমানজনক এবং হতাশাজনক।
উল্লেখ্য, বিজয় মাল্যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপের অভিযোগ রয়েছে। একাধিক ভারতীয় ব্যাঙ্কের ঋণ নেওয়া টাকা ফেরত না দিয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে তাঁর প্রত্যর্পণের চেষ্টা চলছে। অন্যদিকে, আইপিএল পরিচালনার সময় আর্থিক অনিয়ম ও কর সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত ললিত মোদি ২০১০ সাল থেকেই বিদেশে বসবাস করছেন। ভারতের তদন্তকারী সংস্থাগুলির একাধিক মামলার মুখোমুখি তিনিও।
এই দুই বিতর্কিত ব্যক্তিত্বকে একই ফ্রেমে দেখে এবং নিজেদের নিয়ে এমন মন্তব্য করতে দেখে প্রশ্নের মুখে পরেছে দেশের আইন ব্যবস্থাও। এত বিপুল পরিমান টাকা তছরুপ করে বিদেশে পালিয়ে, সেখানে মজা মশকরা করাকে অপমান হিসাবে নিচ্ছে নেটিজেনেরা। তাদের কথায় এই দুই জনের উদ্ধৃত বক্তব্য আসলেই ভারতের আইন ব্যবস্থাওকে বুড়ো আঙ্গুল দেখাছে বলে দাবি তাদের।

Post Views: 124

Continue Reading

Previous: বড়দিনে কেমন শীত পড়বে দক্ষিণবঙ্গে! কি বলছে হাওয়া অফিস জেনে নিন…
Next: দিনহাটায় তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! গুলি চলেছে প্রমাণ নেই, জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.