Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কুস্তিতে পদক জিতে ইতিহাস, এবারে সোনার টার্গেট ভিনেশের

কুস্তিতে পদক জিতে ইতিহাস, এবারে সোনার টার্গেট ভিনেশের

Online Desk আগস্ট 7, 2024
FB_IMG_1722966446475.jpg

স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ তথা অলিম্পিক্সের ইতিহাসে দেশের অষ্টম কুস্তির পদক নিশ্চিত করলেন ভিনেশ ফোগাট। তিনি পৌঁছে গেলেন মহিলাদের ফ্রিস্টাইল ৫০ কেজি বিভাগের ফাইনালে।

১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের কেডি যাদব। পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে। ২০০৮ সালের বেজিং অলিম্পিক্সে পুরুষদের ফ্রিস্টাইল ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমারকুস্তিতে আজ অবধি ভারত কোনওদিন সোনা জেতেনি। ফলে ভিনেশ কাল সোনা জিততে পারলে নয়া নজির গড়ে ফেলবেন। ফাইনালে ভিনেশের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ অ্যান হিল্ডেব্র্য়ান্ডট।প্যারিস অলিম্পিক্সের মঞ্চে, কুস্তিতে নজির গড়লেন ভিনেশ ফোগাট । সেমিফাইনালে হারালেন কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজমানকে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই নজির গড়লেন তিনি।ভিনেশ ফোগাট ৫-০ পয়েন্টে হারালেন কিউবার কুস্তিগীর ইউসনেলিস গুজমানকে। সেইসঙ্গে, পৌঁছে গেলেন সোজা ফাইনালে।

প্রসঙ্গত, মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ চার সেকেন্ডে দুরন্ত লড়াই করে ফিরে আসেন তিনি। সেই সুবাদেই টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ ইউ সুসাকিকে হারান ভিনেশ ফোগাট। সেইসঙ্গে, পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে।সেখানেও বাজিমাৎ করেন ভিনেশ। দাপটের সঙ্গেই হারান ইউক্রেনের প্রতিপক্ষও ওকসানা লিভাককে। আর এই জয়ের সুবাদে তিনি পৌঁছে যান সোজা সেমিফাইনালে। বলা চলে, প্যারিস অলিম্পিক্সে কার্যত অঘটন ঘটালেন এই ভারতীয় তারকা। প্রথমে বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন তিনি।

একেবারে শেষমুহূর্তের একটি প্যাঁচেই বাজিমাৎ করেন ভিনেশ। গোটা সময় পিছিয়ে থাকলেও শেষে জয় হাসিল করেন তিনিই। ভিনেশ জেতেন ৩-২ পয়েন্টে। খেলায় কখনোই আত্মবিশ্বাস হারাননি ভিনেশ।

এরপর কোয়ার্টার ফাইনালেও সেই ভিনেশ ম্যাজিক দেখা যায়। একবারে ২ পয়েন্ট ছিনিয়ে নিয়ে তিনি জয় নিশ্চিত করেন ভারতের। ইউক্রেনকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান ভিনেশ ফোগাট।

Post Views: 84

Continue Reading

Previous: স্বপ্নভঙ্গ, ওজনের কারণে ফাইনালে উঠেও পদক এলো না ভিনেশের
Next: আকাশে বৃষ্টি থামলেও, নদীর প্রবল জলোচ্ছ্বাস সুন্দরবন জুড়ে

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.