ওঙ্কার ডেস্ক: লক্ষ্য দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা। আর সে কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে তাঁকে পাশে নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বলেন, রাশিয়ান পর্যটকদের জন্য শীঘ্রই বিনামূল্যে ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।
শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলন করেন নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টকে পাশে নিয়ে মোদী বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমরা শীঘ্রই বিনামূল্যে ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করব। যা দুই দেশের মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’ তিনি আরও বলেন, বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যাবে ভারত ও রাশিয়া।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বাধীন সরকার চায় রাশিয়ার মানুষের সঙ্গে ভারতীয়দের সম্পর্ক স্থাপন করতে। নয়াদিল্লি এবং মস্কো পর্যটন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। ‘ভারত শীঘ্রই রাশিয়ানদের জন্য প্রক্রিয়াকরণ ফি ছাড়া ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করবে’ বলে মোদী জানান। তিনি আরও বলেন, শিক্ষা এবং ক্রীড়া সম্পর্ককে আরও মজবুত করতে চায় ভারত এবং রাশিয়া। উল্লেখ্য, দু’দিনের ভারত সফরে এসেছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে রুশ প্রেসিডেন্টের বিমান। ভারতের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান। নিজের গাড়িতে করে পুতিনকে নিয়ে যান মোদী। তাঁকে বন্ধু বলেও সম্বোধন করেছেন মোদী।
রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করল ভারত। ২০৩০ সাল পর্যন্ত দু’দেশের মধ্যে কৌশলগত অর্থনৈতিক বিস্তারে সম্মত হয়েছেন ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। দুই নেতার দীর্ঘ ক্ষণ বৈঠকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া আরও জোরদার করা নিয়েই আলোচনা হয়েছে। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বিষয়টি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। শুধু তা-ই নয়, রাশিয়ার পর্যটকদের জন্য বড় ঘোষণাও করেছেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার পর্যটকদের জন্য শীঘ্রই ই-ভিসা চালু করবে ভারত।
যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিনকে পাশে নিয়ে মোদী বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমরা শীঘ্রই বিনামূল্যে ৩০ দিনের ই-ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করব। উভয় দেশের জনগণের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’’ মোদী আরও জানান, বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ভারত ও রাশিয়া।
শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মোদী-পুতিন। এর পরে তাঁরা দু’জনে একসঙ্গে যান মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করতে। তার পরে দিল্লির হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া শীর্ষবৈঠকে যোগ দেন দুই রাষ্ট্রনেতা।
