Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় রোদের মুখ ফুটেছে, তবুও বৃষ্টি পুরোপুরি শেষ নয় দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

কলকাতায় রোদের মুখ ফুটেছে, তবুও বৃষ্টি পুরোপুরি শেষ নয় দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250923_160148.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতার টানা এক দিনের প্রবল বর্ষণের পর বুধবার সকালে খানিকটা স্বস্তি মিললেও আবহাওয়ার পূর্বাভাস মোটেই আশাদায়ক নয়। মঙ্গলবার রাতভর দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টির পরে বুধবার সকালে শহরের আকাশে রোদ দেখা দিলেও আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এখনও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গেই পরবর্তী কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দিনের বাকি সময়টা মূলত মেঘলা আকাশই থাকবে। দিনের বেলায় বজ্রপাত, ঝড়ের সঙ্গে বৃষ্টি নামতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা আগামী কয়েকদিন ধরে বৃষ্টির দাপটে ভুগতে চলেছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একাধিক জায়গায়ও  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, শনিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে পারে।
এর পাশাপাশি সমুদ্র পরিস্থিতিও উদ্বেগজনক হয়ে উঠতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল অঞ্চলে ঘণ্টায় প্রায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর জেরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকায় উপকূলবর্তী এলাকাগুলিতে বিপদের আশঙ্কা বহুলাংশে বেড়ে গিয়েছে।
শহরের আকাশে বুধবার সকালে রোদের দেখা মিললেও, সেটি সাময়িক স্বস্তি ছাড়া আর কিছু নয়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও ঝড়ের দাপট অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে তাই সতর্ক থেকে পুজোর প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

Post Views: 77

Continue Reading

Previous: ২৪ ঘন্টায় জল যন্ত্রণার ছবি কতটা বদলাল কলকাতায়?
Next: মিলান ফ্যাশন উইকে, ব্ল্যাক পোশাকে গুচির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আলিয়া ভাট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.