ওঙ্কার ডেস্ক: দুই সপ্তাহ টানা বৃষ্টির পর একটু রোদের মুখ দেখলেও আবার নিম্নচাপের আভাস দিল আলিপুর আবহওয়া দফতর। বঙ্গোপোসাগরে তৈরি নিম্নচাপের কারনে মাঝারি থকে বারি বৃষ্টিপাতের খবর জানিয়েছে হোয়া অফিস। দক্ষিন বঙ্গে কখনও ঝিরি ঝিরি আবার কখনও মুষলধারে হতে পারে। শনিবার সকাল থেকেই বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ। তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আরও জোরালো হবে। হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানের থেকে সিকর, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ হয়ে পুরুলিয়া-কাঁথি পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যা নতুন নিম্নচাপের অনুকূল পরিস্থিতি তৈরি করছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। সেই প্রভাবে বুধবার থেকেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি (৭-১১ সেন্টিমিটার) হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার একই ধরনের সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও এই জেলাগুলিতে সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া আরও বেশি উদ্বেগের। দার্জিলিং ও জলপাইগুড়িতে শনিবার থেকে শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেন্টিমিটার)। রবিবার সেই তালিকায় যুক্ত হবে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার। এই জেলার জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি, উত্তর দিনাজপুরেও প্রবল বৃষ্টিপাত ও দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সতর্কতা নেই, যদিও বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস।
