Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • টিআরএফ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের বিরোধিতা পাকিস্তানের

টিআরএফ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের বিরোধিতা পাকিস্তানের

Online Desk জুলাই 19, 2025
20250509_140237.jpg

ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় হামলায় প্রথমে দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যেটি কিনা লস্কর ই তৈবার ছায়া সংগঠন। সম্প্রতি এই গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী’র তকমা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের এবার বিরোধিতা করল ইসলামাবাদ। শুক্রবার পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তে আপত্তি জানানো হয়েছে।

পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান জিরো টলারেন্স নীতি নিয়েছে। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে ইসলামাবাদ।’ এ ছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সাহায্য পাওয়ার আশা প্রকাশ করেছে দেশটি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পহেলগাঁও কাণ্ডের তদন্ত এখন সম্পূর্ণ হয়নি। এ ছাড়া লস্কর ই তৈবা সংগঠনটি পাকিস্তানে নিষিদ্ধ এবং বিলুপ্ত বলে দাবি ইসলামাবাদের। তাই সেই সংগঠনের সঙ্গে টিআরএফ এর যোগ থাকা বাস্তবতা বিরোধী। এই গোষ্ঠী গুলিকে ভেঙে দেওয়ার পাশাপাশি নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পাকিস্তানের।

উল্লেখ্য গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় প্রথমে দায় স্বীকার করেছিল লস্কর ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যদিও পরে গোষ্ঠীটি দায় অস্বীকার করে। এই হামলার জবাবে ভারতের সেনা বাহিনী গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত বাড়তে থাকে। অবশেষে ১০ মে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

Post Views: 235

Continue Reading

Previous: এপস্টাইনের সঙ্গে নাম জড়ানোর কারনে সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার জরিমানা বসালো ট্রাম্প
Next: বাংলা জুড়ে আবার নিম্নচাপের পূর্বাভাস; ভারি বৃষ্টিতে ভিজবে উত্তর বঙ্গ থেকে কলকাতাও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.