Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপস্টাইনের সঙ্গে নাম জড়ানোর কারনে সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার জরিমানা বসালো ট্রাম্প

এপস্টাইনের সঙ্গে নাম জড়ানোর কারনে সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার জরিমানা বসালো ট্রাম্প

Online Desk জুলাই 19, 2025
trump-epstine.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি শিশু যৌনকান্ডে যুক্ত জেফ্রি এডওয়ার্ড এপস্টাইনের একটি ফাইল প্রকাশ করেছে মার্কিন যক্তরাষ্ট্রের একট সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল, আর তাতেই নাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রম্পের নাম ঐ তালিকায় দেখে বেজায় রেগে গেছেন তিনি। ৮৬ হাজার কোটি টাকার জরিমানাও চাপিয়েছেন ঐ সংবাদপত্র সংস্থার উপর। শুধু তাই নয়, এপস্টিন সংক্রান্ত কিছু গোপন নথি প্রকাশের জন্যও মানহানির মামলা দায়ের করে আদালতের দ্বারস্থ হয়েছে ট্রাম্প প্রশাসন।
সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, একসময় এপস্টিনের ঘনিষ্ঠ ছিলেন ট্রাম্প। এমনকি, ২০০৩ সালে এপস্টিনের জন্মদিনে নগ্ন মহিলার ছবি এঁকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন বলেও দাবি করা হয়। টাইপরাইটারে লেখা সেই চিঠিতে লেখা ছিল ‘‘শুভ জন্মদিন, তোমার প্রতিটি দিন হোক গোপন অথচ দুর্দান্ত”। নীচে লেখা ছিল শুধুমাত্র ডোনাল্ড শব্দটি। তবে এই দাবিকে সম্পূর্ণ ভুয়া আখ্যা দিয়ে ট্রাম্প আগেই ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘‘জীবনে কোনও দিন ছবি আঁকিনি, নগ্ন নারীর ছবি আঁকার তো প্রশ্নই ওঠে না। ওই ভাষা বা শব্দও আমার নয়”। এই বক্তব্যের পরও সংবাদপত্রের প্রতিবেদন প্রকাশ করায় ট্রাম্পের অভিযোগ, তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করা হয়েছে। এই প্রেক্ষিতে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল-এর মূল সংস্থা ডো জোন্স এবং মিডিয়া সম্রাট রুপার্ট মার্ডকের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন।
এদিকে, পুরো ঘটনার মধ্যে আরও জটিলতা যোগ করেছে এপস্টিন ফাইল। এপস্টিনের সঙ্গে যৌন পাচারের অভিযোগে যুক্ত গোপন গ্র্যান্ড জুরি নথি আংশিক প্রকাশের জন্য ইতিমধ্যেই নিউ ইয়র্কের এক বিচারকের কাছে আবেদন জানিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবারই অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এই নির্দেশ দেন। ট্রাম্পের দাবি, জনগণের স্বার্থে ২০১৯ সালের এপস্টিনের যৌন পাচার মামলার গ্র্যান্ড জুরি বয়ান এবং তাঁর সহযোগী গিজলেইন ম্যাক্সওয়েলের মামলা প্রকাশ্যে আনা উচিত। সাধারণত মার্কিন আইন অনুযায়ী গ্র্যান্ড জুরি সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ গোপন রাখা হয়। তবে আদালত প্রয়োজনে জনস্বার্থে তা প্রকাশ করতে পারে।
প্রসঙ্গত, কিছুদিন আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কও দাবি করেছিলেন, এপস্টিন ফাইল প্রকাশই হবে তাঁর ঘোষিত নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’র অন্যতম প্রধান লক্ষ্য। এরপরেই এই নথি নিয়ে হইচই শুরু হয়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সেই বিতর্ককে নতুন মাত্রা দিল বলেই মনে করছে ওয়াশিংটন পর্যবেক্ষক মহল। আদালত এই মামলা ও এপস্টিন নথি প্রকাশের আবেদনের বিষয়ে কী রায় দেয় এবং তাতে ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত অবস্থান কতটা প্রভাবিত হয়।

Post Views: 176

Continue Reading

Previous: আচমকাই হাসপাতালে ভর্তি হলেন রাকেশ রোশন, কি হয়েছে প্রবীণ পরিচালকের
Next: টিআরএফ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের বিরোধিতা পাকিস্তানের

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.