Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আচমকাই হাসপাতালে ভর্তি হলেন রাকেশ রোশন, কি হয়েছে প্রবীণ পরিচালকের

আচমকাই হাসপাতালে ভর্তি হলেন রাকেশ রোশন, কি হয়েছে প্রবীণ পরিচালকের

Online Desk জুলাই 19, 2025
htfh.png

ওঙ্কার ডেস্ক: হাসপাতালে ভর্তি রাকেশ রোশন। বলিউড মাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের প্রবীণ পরিচালক। ইতিমধ্যেই রাকেশের অসুস্থতার কথা কন্যা সুনয়না জানিয়েছেন। তবে হৃতিক রোশনের তরফে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হঠাৎ কেন হাসপাতালে ভর্তি হলেন হল রাকেশ রোশনকে, জানা গিয়েছে দিন কয়েক ধরেই অসুস্থ প্রবীণ পরিচালক। তবে বুধবার, ১৬ জুন তাঁর শারীরিক পরিস্থিতি বেশি খারাপ হতে শুরু করায় কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ে সুনয়না রোশন বলিউড সংবাদমাধ্যমের কাছে এইখবর নিশ্চিত করেছেন। সুনয়না জানিয়েছেন, বাবার সদ্য নেক অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। আপাতত সুস্থতার পথে প্রবীণ পরিচালক। চিন্তার কোনও কারণ নেই, তবে দিন কয়েক চিকিৎসকদের পরামর্শমতো কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।
ঘনিষ্ঠ সূত্রে খবর, রোশন পরিবার আপাতত রাকেশের সুস্থ হয়ে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। হাসপাতালে গিয়ে মাঝেসাঝেই বাবাকে দেখে আসছেন হৃতিক রোশন। বলিউড সুপারস্টারের সঙ্গে হাসপাতালে থাকছেন প্রেমিকা সাবা আজাদ এবং দিদি সুনয়না রোশন। জানা গিয়েছে, রাকেশ রোশনকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরেই পুত্র হৃতিক রোশনের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করার ঘোষণা করেছিলেন রাকেশ রোশন। বাবার দেখানো পথেই পরিচালনার খুঁটিনাটি শিখে নিয়েছেন হৃতিক। এবার ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমার শুটিং শুরু হওয়ার অপেক্ষা। তবে তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাকেশ রোশন। তবে পরিচালকের পরিবারসহ তাঁর অনুরাগীরা তাঁর সুস্থতা কামনা করেছেন।

Post Views: 326

Continue Reading

Previous: টেলিভিশনে নতুন জুটি, সোমরাজ মাইতি ও নন্দিনী দত্ত আসছে নতুন ধারাবাহিকে
Next: এপস্টাইনের সঙ্গে নাম জড়ানোর কারনে সংবাদপত্রের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার জরিমানা বসালো ট্রাম্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.