Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • করলার নদীর জল ঢুকছে জলপাইগুড়ি শহরে, তিস্তার জলে ভাসলো ময়নাগুড়ি

করলার নদীর জল ঢুকছে জলপাইগুড়ি শহরে, তিস্তার জলে ভাসলো ময়নাগুড়ি

Online Desk জুলাই 6, 2024
jpg.png

উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ জলপাইগুড়ির টেমস বলে পরিচিত করলা নদীর জলস্তর বিপদ সীমা ছুঁই ছুঁই। শহরের নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে করলা নদীর জল। তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন। সব মিলে বন্যা কবলিত জলপাইগুড়ি জেলা।
আতি ভারী বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষ কার্যত জল বন্দী। পাশাপাশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে জল শহরের বুক চিরে বয়ে যাওয়া করল নদী। জলপাইগুড়ির টেমস বলে পরিচিত করলা নদীর জলস্তর বিপদ সীমা ছুঁই ছুঁই। শহরের নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে করলা নদীর জল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল আট টা পর্যন্ত জলপাইগুড়ি পুর এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ১৫৪.১০ মিলিমিটার। শহরের ১, ২, ৭, ১২, ১৫,১৭,১৮ এবং ২৫ নম্বর ওয়ার্ডের মানুষেরা কর্যত জল বন্দী হয়ে রয়েছে।
জলপাইগুড়ি শহরের বাম পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। সিকিম ও কালিম্পং পাহাড়ে আতি ভারী বৃষ্টিতে তিস্তা নদীর জলস্তর বেড়েছে। দোমোহনিতে থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তায় হলুদ সতর্কতা জারি করেছে উত্তর বঙ্গ বন্য নিয়ন্ত্রণ পর্ষদ। তিস্তা ব্যারেজ থেকে শনিবার সকাল ছটায় ২৯৬৯.০২ কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। তিস্তা নদী সংলগ্ন ময়নাগুড়ি ব্লকে বেশ কিছু এলাকায় জল ঢুকে জলমগ্ন। চিন্তায় বাসিন্দারা। তিস্তার পাশাপাশি, জলঢাকা নদীতে লাল সংকেত জারি করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল আট টা পর্যন্ত মালবাজার ১৬৫.৯০ মিলিমিটার, আলিপুরদুয়ার ১২০.৬০ মিলিমিটার, ময়নাগুড়ি ১৫৭.০০ মিলিমিটার, শিলিগুড়ি ৪৯.৮০ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে। সব মিলে বন্য পরিস্থিতি জলপাইগুড়ি জেলায়।

Post Views: 62

Continue Reading

Previous: কালীঘাট এমএসের কাছে ভরাডুবি মহামেডানের
Next: মধুপর্ণার প্রচারে সায়নী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.