Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বর্ষা বিদায় কিন্তু বৃষ্টির নয়! লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে উদ্বেগ দক্ষিণ বঙ্গে

বর্ষা বিদায় কিন্তু বৃষ্টির নয়! লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে উদ্বেগ দক্ষিণ বঙ্গে

Online Desk অক্টোবর 16, 2024
111.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বুধের দুপুর পেরিয়ে বিকেল হতেই আকাশে যুদ্ধ যুদ্ধ সাজ। নীল আকাশে কালো মেঘের ঘন ঘটা। কোথাও ঝড় । কোথাও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে উদ্বেগ দক্ষিণ বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে নিম্নচাপ রয়েছে দূর আনেকটা দূরে সাগরে।
রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। তবে এখনই বৃষ্টি থামছে না বঙ্গে। বরং আগামী ক’দিন রাজ্যের বেশির ভাগ জেলাতেই হালকা ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবারই হাওয়া অফিস জানিয়েছিল, দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তবে সেই নিম্নচাপ অঞ্চলের সম্ভাব্য অভিমুখ কী হবে, তা এখনও জানা যায়নি। তার প্রভাবেই আগামী কয়েক দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনও কোনও জেলায়। বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারও ঝড়বৃষ্টি চলতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। অন্য দিকে, উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির পূর্বাভাস নেই।

এদিকে আচমকা ঝড়বৃষ্টিতে ধর্মতলায় অনশনমঞ্চে সমস্যায় পড়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সঙ্গে অনশনমঞ্চের কাছেই জমায়েত করেছেন অন্যান্য জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা। দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে এলোমেলো হয়ে গিয়েছে ত্রিপল।

Post Views: 112

Continue Reading

Previous: আইএসএলের দ্বিতীয় ধাপের সূচি ঘোষণা এফএসডিএলের
Next: চিকিৎসককে মার পুলিশের ! একী কাণ্ড শিলিগুড়িতে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.