Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সপ্তাহজুড়ে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তর থেকে দক্ষিণ ভিজবে সব জেলা

সপ্তাহজুড়ে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! উত্তর থেকে দক্ষিণ ভিজবে সব জেলা

Online Desk আগস্ট 4, 2025
kjhk.png

ওঙ্কার ডেস্ক: শ্রাবণের শেষেও চরম দুর্যোগের হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। চলতি সপ্তাহেও জেলায় জেলায় জারি করা হয়েছে চরম সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও, এবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির তাণ্ডবের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটানা সাতদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ফলে ধস নামার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। মঙ্গলবার ফের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়াবিদরা। আগামী বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, তা ক্রমেই উত্তর দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। একটানা অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জারি করা হয়েছে লাল সতর্কতা।

Post Views: 250

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতির
Next: ট্রাম্পের প্রথম দফায় শুল্কনীতির পথে বাঁধা কোভিড; দ্বিতীয় দফায় তাই জোরকদমে টারিফ আরোপ

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.