Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দঃবঙ্গের একাধিক জেলায়, অন্যদিকে কয়েক তাপপ্রবাহের সতর্কতা

মঙ্গলবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দঃবঙ্গের একাধিক জেলায়, অন্যদিকে কয়েক তাপপ্রবাহের সতর্কতা

Online Desk মে 13, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গে তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। বিশেষ করে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে অস্বস্তিকর গরমে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে সোমবার গাঙ্গেয় বঙ্গের বেশ কিছু জেলাতে ঝড়-বৃষ্টিতে মিলল স্বস্তি। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। মঙ্গলবার, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪, ১৫ ও ১৬ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৩ থেকে ১৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

Post Views: 100

Continue Reading

Previous: অমৃতসরে বিষ মদ খেয়ে ১৪ জনের মৃত্যু
Next: জম্মুকাশ্মীরের সোপিয়ানে বন্দুকযুদ্ধে নিহত লস্কর জঙ্গি, আটকে আরও ২

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.