Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাড় কাঁপানো শীত থেকে রেহাই, জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

হাড় কাঁপানো শীত থেকে রেহাই, জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

Online Desk জানুয়ারি 20, 2026
hgfh.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তার পর তাপমাত্রার বড় কোনও হেরফের নেই। উত্তরবঙ্গেও আগামী সাত দিনে রাতের তাপমাত্রা একই রকম থাকবে।
মঙ্গববার রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় দিনের বেলায় কার্যত শীত উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আপাতত উর্ধ্বমুখী রয়েছে পারদ। বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলার ক্ষেত্রে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার-পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাতে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
কলকাতায় মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। আগামিকাল, বুধবার আরও তাপমাত্রা বাড়বে বলেই অনুমান আবহাওয়াবিদদের। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Post Views: 114

Continue Reading

Previous: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, কেমন আছেন সাংসদ
Next: মঙ্গলে মিটিং নবান্নে, বাংলার সব জেলাশাসকদের বৈঠকে ডাক মমতার

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
randhir-jaisawal.png

ট্রাম্পের ‘হেলহোল’ মন্তব্যের প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.