Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, কেমন আছেন সাংসদ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৌগত রায়, কেমন আছেন সাংসদ

Online Desk জানুয়ারি 19, 2026
sougata-roy.jpg

ওঙ্কার ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। শহরের এক নামী বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। প্রবীণ সাংসদকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলে খবর হাসপাতাল সূত্রে।

সৌগত রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠানবাড়িতে গিয়েছিলেন দমদমের সাংসদ। সেখানেই খাওয়াদাওয়া করেন তিনি। দাবি সেখান থেকে বাড়ি ফিরে আসার পর আচমকাই অসুস্থ বোধ করেন সৌগত রায়। বাড়ির লোক উদ্বিগ্ন হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, তাঁর ডায়েরিয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর রক্তে শর্করার মাত্রাও কমে গিয়েছে বলে জানান চিকিৎসকরা। রবিবার রাতে একাধিক পরীক্ষার পর সোমবারেও বিভিন্ন টেস্ট করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম সৌগত রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি। এর আগেও একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১০ মার্চ, সংসদে অধিবেশন চলার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সংসদ ভবন থেকে তাঁকে হুইলচেয়ারে বসিয়ে তাঁকে বের করেন কর্মীরা। এর পর ৩০ এপ্রিল, আড়িয়াদহতে একটি মন্দির উদ্বোধনে গিয়ে অসুস্থ হয়ে পড়লে সৌগত রায়কে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময়ই তাঁর বুকে বসে পেসমেকার। সেই সংক্রান্ত বিষয়ে কোনও সমস্যা তৈরি হল কিনা তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে আগামী ২–৩ দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

Post Views: 141

Continue Reading

Previous: ইঞ্জিনিয়ার ডুবে মৃত্যু মামলায় বড় পদক্ষেপ : নয়ডার শীর্ষ কর্মকর্তাকে অপসারণ, বিশেষ তদন্তকারী দল গঠন
Next: হাড় কাঁপানো শীত থেকে রেহাই, জেলায় জেলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.