Skip to content
অক্টোবর 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহালয়ার দিনে আকাশে মেঘের আনাগোনা, পুজোর আগে ভারী বৃষ্টির ভ্রুকুটি নেই, কী জানাল হাওয়া অফিস?

মহালয়ার দিনে আকাশে মেঘের আনাগোনা, পুজোর আগে ভারী বৃষ্টির ভ্রুকুটি নেই, কী জানাল হাওয়া অফিস?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-21.webp

কলকাতা: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। বোধনের আর মাত্র ৭ দিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কুমোরটুলি থেকে পুজো মণ্ডপ। এর মধ্যেই সবার মনে একটাই প্রশ্ন, পুজোর মুখে আবহাওয়া কেমন থাকবে? স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মহালয়ার দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ভিজবে বাংলা।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বেলা বা সন্ধ্যার দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে।

তাপমাত্রাও খানিকটা কমেছে শহরে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। সব মিলিয়ে আবহাওয়া মনোরম।

পুজোর ক’দিন কেমন থাকবে আকাশ? আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্চমী, ষষ্ঠী ও প্রথম সপ্তমী অর্থাৎ ১৫ থেকে ১৭ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দ্বিতীয় সপ্তমী ও অষ্টমী অর্থাৎ ১৮ ও ১৯ তারিখ মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। নবমী, দশমী ও একাদশী অর্থাৎ ২০ থেকে ২২ তারিখ সব জায়গাতেই শুষ্ক ও মনোরম আবহাওয়া থাকবে।

উত্তরবঙ্গেও মহালয়ার দিন দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৬ ও ১৭ তারিখেও একই পরিস্থিতি থাকবে। ১৮ থেকে ২২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Continue Reading

Previous: সব বাধা পেরিয়ে এমডি ডিগ্রি অর্জন ভারতের প্রথম রূপান্তরকামী চিকিৎসক রুথ জন পলের
Next: প্রবীণ কৃষিশ্রমিক থেকে তথ্যপ্রযুক্তি, পরিবহন, সাফাই, গুদামগুলিতে কর্মরতরা নতুন এক রোগযন্ত্রণার শিকার

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-25.webp

তেল অভিভগামী বিমানে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাই কাণ্ডে এবার ইউএপিএ ধারায় মামলা এনআইএ-র

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-24.webp

যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক শতাধিক আইনজীবী, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মুক্তি

Online Desk অক্টোবর 10, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-10-at-23.31.11.jpg

ছাদবাগানে ফুটিয়ে তুলুন মায়ের প্রিয় পদ্মফুল : পদ্ম চাষের সম্পূর্ণ পদ্ধতি ও প্রচুর ফুল পাওয়ার টিপস

Online Desk অক্টোবর 11, 2026
Anxiety.jpg

উদ্বেগ জনিত রোগ : লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 10, 2026
Festive-Bengali-Fashion-Collage.jpg

মোটা, রোগা, শ্যামলা কিংবা ফর্সা—পুজোর চার দিনে মহিলারা কেমন পোশাক পরবেন ?

Online Desk অক্টোবর 10, 2026
New-Project-26.webp

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কাল থেকেই মিলবে পুজোর অনুদান, ইডেন থেকে বড় ঘোষণা শুভেন্দুর

Online Desk অক্টোবর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.