Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় শুরু হতে চলেছে বৃষ্টি!

বুধবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় শুরু হতে চলেছে বৃষ্টি!

Online Desk জুন 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: গরমের অস্বস্তি কিছুতেই কাটছে না দক্ষিণবঙ্গে। হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তবে বুধবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনার কথা জানিয়েছ হাওয়া অফিস। কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বুধবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গেরও বুধবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টা উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ডুয়ার্স সহ পাহাড়ি জায়গা গুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর-এর আবহাওয়া বিশেষজ্ঞরা।

Post Views: 118

Continue Reading

Previous: হরমুজে অ্যাপাচি ভূপাতিত, পাল্টা ইরানে মার্কিন হামলা
Next: রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দফতর বণ্টন চূড়ান্ত, কে কোন বিভাগের মন্ত্রী!

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.