Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রূকুটি, বেশ কিছু জেলায় জারি কমলা সতর্কতা

রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রূকুটি, বেশ কিছু জেলায় জারি কমলা সতর্কতা

Online Desk মার্চ 21, 2026
fh.png

ওঙ্কার ডেস্ক: পবিত্র ঈদের দিনেই সাতসকালেই কলকাতার আকাশের মুখ বেশ ভার। দফায় দফায় হচ্ছে বৃষ্টিপাত। বইছে ঝোড়ো হাওয়াও। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার চিত্রটা ঠিক একই রকম। যদিও সকাল থেকেই বৃষ্টির প্রভাব কমেছে।
আলিপুর আবহাওয়া দফতরের মতে শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঝড়ের দাপট বেশি থাকতে পারে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে । এই সব জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে বইতে পারে ঝড়। যার ফলে এই সব জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুধু তাই নয়, এই সব জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেরও বদলেছে আবহাওয়ার মতিগিতি। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। বৃষ্টির দাপট বেশি থাকবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা ও উত্তর দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও রয়েছে হলুদ সতর্কতা।
হাওয়া অফিসের মতে, বৃহস্পতিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে থাকবে। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে এই বৃষ্টির ফলে সাময়িক প্যাঁচপ্যাঁচে গরমের হাত থেকে রেহাই পাবে রাজ্যবাসী।

Post Views: 114

Continue Reading

Previous: হরমুজ পেরিয়ে দেশে আসছে আরও দুটি ট্যাঙ্কার
Next: আদিবাসী প্রথায় পুজো দিয়ে নির্বাচনী জনসংযোগ শুরু বিরবাহা হাঁসদার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.