Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিশেষ খবর
  • আদিবাসী প্রথায় পুজো দিয়ে নির্বাচনী জনসংযোগ শুরু বিরবাহা হাঁসদার

আদিবাসী প্রথায় পুজো দিয়ে নির্বাচনী জনসংযোগ শুরু বিরবাহা হাঁসদার

Online Desk মার্চ 21, 2026
Untitled-3.png

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ; আদিবাসী প্রথায় পুজো দিয়ে প্রচারের সূচনা, শিলদায় জনসংযোগে বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী বিরবাহা হাঁসদা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। জোরকদমে প্রচারে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই আবহেই বিনপুর বিধানসভাতেও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচার। আদিবাসী প্রথা মেনে শিলদা অঞ্চলের ভৈরব থানে পুজো দিয়ে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করলেন বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের দলীয় প্রার্থী তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা। প্রচারের প্রথম দিনেই আদিবাসী মানুষের মধ্যে তাঁর উপস্থিতি ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

পুজো দেওয়ার পর তিনি কামারবাঁধি গ্রামে মিছিল করেন এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। প্রার্থীর এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও জনসমাগম ছিল চোখে পড়ার মতো। বিনপুর তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা বলেন, লড়াই সমানে সমানে হয় যেখানে বিজেপির কিছুই নেই সেখানে তাদেরকে আমি প্রতিদন্দ্বি বলেই মনে করি না।

Continue Reading

Previous: রাজ্য জুড়ে বৃষ্টির ভ্রূকুটি, বেশ কিছু জেলায় জারি কমলা সতর্কতা
Next: কারবালায় ঈদ উদযাপন দেবাংশুর, সাক্ষাৎ এড়িয়ে গেলেন অসিত, তবে কী এখনও মেটেনি অভিমানের পালা

সম্পর্কিত গল্প

New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-51.webp

মমতা শিবিরের নেতা মজিদ গ্রেফতার, প্রতিবাদে থানার সামনে ধরনায় কুণাল – বাইরে বিজেপির পাল্টা বিক্ষোভ

Online Desk অক্টোবর 23, 2026
কেন্দ্র-এবং-রাজ্য-সরকারগুলির-ধারের-অঙ্ক-২৭০-লক্ষ-কোটি.jpg

কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির ঋণের অঙ্ক ২৭০ লক্ষ কোটি, ধার নিতে নিতে ক্রমশই ধারালো হয়ে উঠছে ভারত

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.